
নিজস্ব প্রতিবেদন: ফেসবুক ভিডিও নির্মাতাদের জন্য এলো এক বড় দুঃসংবাদ। এতদিন যাঁরা দীর্ঘ ভিডিও আপলোড করে ফেসবুক থেকে বিজ্ঞাপন আয়ের সুযোগ পেতেন, তাঁদের জন্য মেটার নতুন আপডেট হতে পারে বড় ধাক্কা। কারণ, ফেসবুকে আর আলাদাভাবে ‘ভিডিও’ পোস্ট করার অপশন থাকছে না—সব ভিডিও আপলোডই এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হবে ‘রিলস’-এ।
মেটা জানিয়েছে, ব্যবহারকারী যেকোনো দৈর্ঘ্যের ভিডিও আপলোড করলেই তা সরাসরি ‘রিলস’ হিসাবে প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে। আগে যেটি ছিল আলাদা ‘ভিডিও ট্যাব’, সেটি এখন পুরোপুরি বিলুপ্ত হচ্ছে। ফলে কনটেন্ট নির্মাতারা যারা ফেসবুক ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করতেন—বিশেষ করে দীর্ঘ ভিডিওতে বিজ্ঞাপন চালিয়ে—তাঁদের সেই পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।
মেটার দাবি, তারা ভিডিও ও রিলসকে একীভূত করে ইউজারদের জন্য একটি সহজ, পরিষ্কার ও ইউনিফায়েড ইন্টারফেস তৈরি করতে চায়। এর ফলে ব্যবহারকারীরা আরও সহজে ভিডিও তৈরি, এডিট ও শেয়ার করতে পারবেন। নতুন আপডেটের সঙ্গে থাকছে উন্নত এডিটিং টুল ও ক্রিয়েটিভ ফিচার, যা ভিডিওগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
আগে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল—সর্বোচ্চ ৯০ সেকেন্ড। কিন্তু এখন সে নিয়ম বাতিল। এখন আপনি চাইলে ৩০ সেকেন্ডের শর্টস কিংবা ১০ মিনিটের পূর্ণাঙ্গ ভিডিওও রিলসে আপলোড করতে পারবেন। তবে সবকিছুই এখন ‘রিলস’—আলাদা করে ভিডিও হিসেবে আর গণ্য হবে না।
এই পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন সেই কনটেন্ট নির্মাতারা, যাঁরা দীর্ঘ ভিডিও বানিয়ে ফেসবুকের মধ্যমে বিজ্ঞাপন থেকে রোজগার করতেন। কারণ, ‘রিলস’ থেকে এখনো তেমন বিজ্ঞাপন শেয়ারিং সুবিধা চালু হয়নি বা সীমিত আকারে রয়েছে। ফলে অনেকেরই ভিডিও আয়ের পথ কার্যত বন্ধ হয়ে যেতে পারে।
মেটার এই বড় পরিবর্তন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ইকোসিস্টেমে নতুন এক ধারা আনতে চলেছে। যদিও এতে ইউজার ইন্টারফেস সহজ হচ্ছে, কিন্তু নির্মাতাদের আয় নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।
সিদ্দিকা/

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬