
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শীর্ষ প্রযুক্তিপণ্যের বাজারগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের। বিশেষ করে বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কে প্রযুক্তিপণ্যের প্রতি আগ্রহ নজর কাড়ছে। সংশ্লিষ্ট বিক্রেতাদের মতে, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবার ও মঙ্গলবারে স্মার্টফোন ও গ্যাজেটপ্রেমীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেশি।
এই আগ্রহের কেন্দ্রে রয়েছে জনপ্রিয় টেক-আউটলেট ‘মোবাইল বাজ বিডি’, যা ক্রেতাদের কাছে এক পরিচিত নাম হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি প্রতি মঙ্গলবার ও শুক্রবার নির্দিষ্ট কিছু পণ্যে সীমিত সময়ের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে, যা নতুন ক্রেতা আকৃষ্ট করার পাশাপাশি নিয়মিত ক্রেতাদেরও ধরে রাখতে সহায়ক হয়েছে।
বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে অ্যাপলের iPhone 16 সিরিজ ও স্যামসাংয়ের Galaxy S25 সিরিজের প্রতি। বিশেষ করে iPhone 16 Pro Max, iPhone 16 Pro, Galaxy S25 Ultra, S25 Edge ও S25 5G—এই ফ্ল্যাগশিপ মডেলগুলো ক্রেতাদের মাঝে তুমুল সাড়া ফেলেছে।
শুধু স্মার্টফোন নয়, এখানে একইসঙ্গে ল্যাপটপ, ট্যাবলেট, এক্সেসরিজ এবং আনুষঙ্গিক ডিভাইস পাওয়া যায় এক ছাদের নিচে। প্রযুক্তিপণ্য কেনার জন্য যারা একটি নির্ভরযোগ্য ও বৈচিত্র্যময় জায়গা খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য।
২০১৬ সালে শাকিল আহমেদ এর হাত ধরে বসুন্ধরা সিটি শপিং মল থেকে যাত্রা শুরু করে মোবাইল বাজ বিডি। গ্রাহকসেবায় মনোযোগ, পণ্যের গুণগত মান এবং মূল্য সংবেদনশীলতা বজায় রেখে অল্প সময়ের মধ্যেই এটি ঢাকার অন্যতম জনপ্রিয় টেক ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে তাদের একটি পূর্ণাঙ্গ শোরুম রয়েছে যমুনা ফিউচার পার্কেও।
অনলাইন অর্ডার ও হোম ডেলিভারি-র মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইটে: https://mobilebuzzbd.com কেন কিনবেন মোবাইল বাজ বিডি থেকে?
ক্রেডিট কার্ডে EMI সুবিধা
ট্রেড-ইন (পুরোনো ফোন বদলে নতুন) অফার
ওয়ারেন্টি সাপোর্ট ও বিক্রয়োত্তর সেবা
কর্পোরেট ও B2B কেনাকাটার সুযোগ
অরিজিনাল পণ্য ও বৈধ ডিস্ট্রিবিউশন
অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি, ভিভো, অপ্পোসহ প্রায় সব জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে এখানে, এক ছাদের নিচে।
বিশ্বাসযোগ্যতা, পণ্যের সঠিক মূল্য ও গ্রাহকসেবায় যত্নশীলতার কারণে ‘মোবাইল বাজ বিডি’ দিন দিন পরিণত হচ্ছে নতুন প্রজন্মের জন্য একটি নির্ভরতার ব্র্যান্ডে।

সুস্থ থাকতে দামি খাবার কিংবা বিশেষ কোনো খাদ্যতালিকা অনুসরণ করতেই হবে, এমন নয়। প্রতিদিনের পরিচিত খাবার—ভাত, মাছ, ডাল, শাকসবজি, ডিম ও মৌসুমি ফলের সঠিক সমন্বয়ই হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভিত্তি। তবে শুধু পেট ভরে খেলেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় না। খাবারের পরিমাণ, বৈচিত্র্য এবং লবণ, চিনি ও তেলের ব্যবহারও গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগে

নিজের জমির খতিয়ান, দাগ নম্বর কিংবা মৌজার তথ্য জানতে এখন আর সব ক্ষেত্রে ভূমি অফিসে যেতে হয় না। সরকারি অনলাইন সেবার মাধ্যমে নির্দিষ্ট তথ্য দিয়ে জমির রেকর্ড খোঁজা যায়। তবে সঠিক তথ্য না জানা থাকলে কাঙ্ক্ষিত খতিয়ান খুঁজে পেতে সমস্যা হতে পারে।
২ ঘণ্টা আগে

রাজধানীর তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নৌপুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে

কুমিল্লার লাকসামে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে মনজুরুল হক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী।
২ দিন আগে

১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইলে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে? এই বাজেটে বাজারে রয়েছে স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, শাওমি ও অনারের বিভিন্ন মডেল। কোনো ফোনে মিলছে বড় ব্যাটারি, কোনো মডেলে বেশি স্টোরেজ, আবার কোনো ফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হতে পারে উপযোগী।
৩ দিন আগে

কম বাজেটে ভালো একটি স্মার্টফোন কিনতে চান? বাংলাদেশের বাজারে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। তবে শুধু ফোনের বাহ্যিক সৌন্দর্য বা বেশি র্যাম দেখেই মোবাইল কেনা ঠিক নয়। প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এবং বিক্রয়োত্তর সেবার মতো বিষয়গুলো বিবেচনা করেই সঠিক ফোন বেছে নেওয়া উচিত।
৩ দিন আগে

জমি কেনার পর দলিল হাতে পেলেই অনেকেই মনে করেন মালিকানার সব কাজ শেষ। কিন্তু জমির রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করাও গুরুত্বপূর্ণ। দলিল থাকার পরও নামজারি না হলে ভূমি উন্নয়ন কর দেওয়া, জমির রেকর্ড হালনাগাদ করা এবং ভবিষ্যতে জমি বিক্রির মতো কাজে জটিলতা দেখা দিতে পারে।
৪ দিন আগে

বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম পাওয়া যাওয়ায় সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা। তবে রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি।
৪ দিন আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী নাজমুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে