
রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজই চূড়ান্ত হতে পারে বহু প্রতীক্ষিত সুপারিশমালা, যা পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
জানা গেছে, ১৫ জুলাই সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে নবম পে স্কেলের বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সচিব কমিটির প্রস্তাবিত সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। তবে কোনো কারণে আজ সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী বৈঠকে তা অনুমোদন করে সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত এবং একাদশ থেকে বিংশ গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই এই প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের মূল বেতনের পুরো অংশ চলতি ২০২৬-২৭ অর্থবছরেই সরকারি কোষাগার থেকে পরিশোধের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে পরিশোধ করার পরিকল্পনা করা হয়েছে, যাতে সরকারের ওপর একসঙ্গে অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে।
তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে চালু থাকা ২ হাজার থেকে ৩ হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বেতন কাঠামোয় মূল বেতন এক লাফে দ্বিগুণ কিংবা তারও বেশি বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ ভাতা বহাল রাখার আর কোনো যৌক্তিকতা থাকবে না।
নতুন বেতন কাঠামো নিয়ে ইতিবাচক মত দিয়েছেন সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান বাজারে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে একাদশ থেকে বিংশ গ্রেডের কর্মচারীদের জন্য ১৪০ শতাংশ এবং কর্মকর্তাদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব বাস্তবসম্মত।
তার মতে, এই বেতন বৃদ্ধি না হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান বজায় রাখা কঠিন হয়ে পড়ত। একই সঙ্গে প্রশাসনে দক্ষতা, সততা ও কর্মস্পৃহা ধরে রাখতেও নতুন বেতন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের বিষয়ে মাহবুব আহমেদ বলেন, বেতন বৃদ্ধি মানেই মূল্যস্ফীতি বেড়ে যাবে—এমন ধারণা সঠিক নয়। অষ্টম পে স্কেল বাস্তবায়নের সময়ও উল্লেখযোগ্য কোনো মূল্যস্ফীতির চাপ দেখা যায়নি। তাই নতুন পে স্কেল নিয়েও অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
তিনি আরও বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আগে সরকারের বাজেট সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করা হয়েছে। সেই কারণেই মূল বেতন চলতি অর্থবছরে কার্যকর করার পাশাপাশি বিভিন্ন ভাতা পরবর্তী অর্থবছরে দুই ধাপে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে যদি সচিব কমিটি সুপারিশমালা চূড়ান্ত করতে পারে, তাহলে তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতির পর প্রস্তাবটি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর অর্থ বিভাগ থেকে নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। প্রয়োজন হলে চূড়ান্ত সুপারিশ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হতে পারে।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজকের বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবার নজর সচিব কমিটির সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের দিকে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৪ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৬ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে