জনপ্রশাসন মন্ত্রণালয় ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করল মন্ত্রিসভা, কার ছুটি কত দিন?
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি যুক্ত হওয়ায় পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
১৩ অক্টোবর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

বদলি নিয়ে নুরের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬, ১৫:০৮ | বিস্তারিত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির ১২ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়া পরিচয়ে অংশ নেওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ঘটনা ঠেকাতে নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীর ছবি ও পরিচয় যাচাই থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে তল্লাশি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২ | বিস্তারিত

যে কারণে আটকে আছে জাতীয় পে স্কেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থানের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নতুন বেতন কাঠামো নিয়ে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ জুলাই ২০২৬, ২১:৩৯ | বিস্তারিত

অবশেষে বেতন বৃদ্ধির প্রস্তাব নবম পে স্কেলের: জানুন পরিমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজই চূড়ান্ত হতে পারে বহু প্রতীক্ষিত সুপারিশমালা, যা পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
১৭ জুলাই ২০২৬, ২৪:৫৬ | বিস্তারিত

নতুন পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে হচ্ছে কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে চলেছে। নতুন এই বেতন কাঠামোতে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এবং বিশেষ ভাতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে, যেখানে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন।
১৬ জুলাই ২০২৬, ২৪:৫২ | বিস্তারিত

দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল: চূড়ান্ত প্রস্তাব যেদিন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহু আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো নিয়ে গঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির চূড়ান্ত সুপারিশ আগামী দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললেই শুরু হবে নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম।
৮ জুলাই ২০২৬, ০৯:১১ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বড় আপডেট, পেছালো গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও বহুল আলোচিত পে-স্কেলের গেজেট প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে না, তবে এতে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবরও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য করা হবে। ফলে গেজেট প্রকাশে বিলম্ব হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হবেন না। বরং গেজেট জারি হওয়ার পর জুলাই মাস থেকে প্রাপ্য সব বকেয়া অর্থ একসঙ্গেই পরিশোধ করা হবে।
৬ জুলাই ২০২৬, ১৪:৩৮ | বিস্তারিত

বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন: জনুন কার বেতন কত হল
নিজস্ব প্রতিবেদক: সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
৮ জুন ২০২৬, ১৩:৪৮ | বিস্তারিত

সরকারি দপ্তরে বড় ঝাঁকুনি: একদিনেই ১৫ গুরুত্বপূর্ণ পদে বদল
নিজস্ব প্রতিবেদক: সরকার একযোগে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ সংস্থা, অধিদপ্তর ও কর্তৃপক্ষের শীর্ষ পদে বড় ধরনের প্রশাসনিক রদবদল করেছে। এর মধ্যে ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) এবং ৪টি প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
২৬ এপ্রিল ২০২৬, ২৩:৫২ | বিস্তারিত

নতুন নিয়মে চলবে ব্যাংকে লেনদেন, জানুন নতুন সময়সূচি
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যা আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
৪ এপ্রিল ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

আরও বাড়ল ঈদুল ফিতরের ছুটি-দেখুন নতুন তালিকা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির তালিকায় আরও একদিন যুক্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
৫ মার্চ ২০২৬, ১৩:১৮ | বিস্তারিত

মহার্ঘ ভাতা কার্যকর ফেব্রুয়ারিতেই: ৪ থেকে ২০তম গ্রেডের অনুযায়ী মহার্ঘ ভাতা কত?
নিজস্ব প্রতিবেদক: রাকিব: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সব প্রস্তুতি শেষ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, এবারই প্রথম গ্রেডভিত্তিক ভিন্ন হারে এই ভাতা প্রদান করা হবে। উদ্দেশ্য একটাই—নিম্ন আয়ের কর্মচারীদের তুলনামূলক বেশি আর্থিক সুরক্ষা দেওয়া।
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ | বিস্তারিত

অবশেষে মহার্ঘ ভাতা কার্যকর! গ্রেডভিত্তিক হারে বেতন নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলায় অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সরকার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করেছে। বিশেষ দিক হলো এবার প্রথমবারের মতো গ্রেডভিত্তিক ভিন্ন হারে ভাতা নির্ধারণ করা হয়েছে, যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি আর্থিক সহায়তা পান।
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৭ | বিস্তারিত

মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর: যত টাকা বাড়ছে বেতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করতে যাচ্ছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়া কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতেই অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাব চূড়ান্ত করেছে। এবারের বড় চমক—নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে ভাতা নির্ধারণ। গ্রেডভিত্তিক ভাতার হার প্রস্তাব অনুযায়ী মূল বেতনের ওপর ভিত্তি করে তিন ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হবে— ১১ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০ শতাংশ ১ থেকে ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৯ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা: গ্রেডভেদে বাড়ছে বেতন-দেখুন কার কত?
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে নতুন মহার্ঘ ভাতা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে অর্থ মন্ত্রণালয় গ্রেডভেদে ভিন্ন হারে ভাতা দেওয়ার প্রস্তাব চূড়ান্ত করেছে। এবার নিম্ন গ্রেডের কর্মচারীদের সুবিধা বাড়াতে শতাংশের ক্ষেত্রে বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কোন গ্রেডে কত ভাতা নতুন প্রস্তাব অনুযায়ী গ্রেডভেদে ভাতার হার নির্ধারণ করা হয়েছে— ১১–২০তম গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ। ৪–১০ম গ্রেড: মূল বেতনের ২০ শতাংশ। ১–৩য় গ্রেড: মূল বেতনের ১০ শতাংশ। বেতন কতটা বাড়বে অর্থ মন্ত্রণালয়ের হিসাব ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ | বিস্তারিত

নবম পে-স্কেল: দ্রুত বাস্তবায়নে উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি শুরু হয়েছে। জমা পড়া বিভিন্ন বেতন কমিশনের প্রতিবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। এ বিষয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কোন কোন প্রতিবেদন নিয়ে কাজ করবে কমিটি সরকারি বেতন কাঠামো সংস্কারের অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫—এই তিনটি সংস্থার জমা দেওয়া প্রতিবেদন ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ | বিস্তারিত

মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন মহার্ঘ ভাতা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয় সামাল দিতে অর্থ মন্ত্রণালয় গ্রেডভিত্তিক ভাতার একটি নতুন কাঠামো প্রস্তাব করেছে। এতে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রেডভিত্তিক ভাতার কাঠামো মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত হার অনুযায়ী- ১১ থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ ৪ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০ শতাংশ ১ থেকে ৩য় গ্রেড: ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ | বিস্তারিত

নতুন ছুটি যুক্ত, প্রকাশ হলো ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা
নিজস্ব প্রতিবেদক: সরকার আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার চূড়ান্ত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবচেয়ে স্বস্তির খবর আগের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় নির্বাহী আদেশে দীর্ঘ ছুটি বহাল থাকছে। এবারের ছুটির তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, যা নতুন জাতীয় ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ছুটির সংক্ষিপ্ত চিত্র সাধারণ ছুটি: ১৪ দিন ঈদুল ফিতর: ...
২৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ | বিস্তারিত
