
রিপোর্টার

সরকার আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার চূড়ান্ত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর মোট ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সবচেয়ে স্বস্তির খবর আগের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহায় নির্বাহী আদেশে দীর্ঘ ছুটি বহাল থাকছে।
এবারের ছুটির তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, যা নতুন জাতীয় ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৬ সালের ছুটির সংক্ষিপ্ত চিত্র
সাধারণ ছুটি: ১৪ দিন
ঈদুল ফিতর: টানা ৮ দিন (নির্বাহী আদেশসহ)
ঈদুল আজহা: টানা ৬ দিন (নির্বাহী আদেশসহ)
নতুন ছুটি: ৫ আগস্ট- জুলাই গণঅভ্যুত্থান দিবস
মাসভিত্তিক সরকারি ছুটির বিস্তারিত সূচি
ফেব্রুয়ারি- বছরের প্রথম সরকারি ছুটি
২০২৬ সালের ছুটির সূচনা হচ্ছে ফেব্রুয়ারি মাস দিয়ে।
৪ ফেব্রুয়ারি (বুধবার): পবিত্র শব-ই-বরাত
২১ ফেব্রুয়ারি (শনিবার): শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মার্চ- ঈদুল ফিতরের দীর্ঘ অবকাশ
মার্চ মাসেই মিলছে বছরের সবচেয়ে বড় ছুটির সুযোগ।
১৭ মার্চ (মঙ্গলবার): পবিত্র শব-ই-কদর
২০ মার্চ (শুক্রবার): জুমাতুল বিদা
২১–২৫ মার্চ (শনিবার–বুধবার): ঈদুল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে টানা ছুটি
২৬ মার্চ (বৃহস্পতিবার): স্বাধীনতা ও জাতীয় দিবস
এপ্রিল- বাংলা নববর্ষ
১৩ এপ্রিল (সোমবার): চৈত্র সংক্রান্তি
১৪ এপ্রিল (মঙ্গলবার): পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ)
মে ও জুন- ঈদুল আজহার ছুটি
এই দুই মাসে রয়েছে কোরবানির ঈদসহ একাধিক ধর্মীয় দিবস।
১ মে (শুক্রবার): মহান মে দিবস
৭ মে (বৃহস্পতিবার): বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
২৮ মে–২ জুন (বৃহস্পতিবার–মঙ্গলবার): ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি
২৬ জুন (শুক্রবার): পবিত্র আশুরা
আগস্ট ও সেপ্টেম্বর- নতুন দিবসের সংযোজন
৫ আগস্ট (বুধবার): জুলাই গণঅভ্যুত্থান দিবস
২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
৪ সেপ্টেম্বর (শুক্রবার): শুভ জন্মাষ্টমী
অক্টোবর ও ডিসেম্বর- বছরের শেষভাগ
২১ ও ২২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার): দুর্গাপূজা (নবমী ও দশমী)
১৬ ডিসেম্বর (বুধবার): বিজয় দিবস
২৫ ডিসেম্বর (শুক্রবার): বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন)
জরুরি নোটিশ
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় উৎসবভিত্তিক ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে শব-ই-বরাত, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটির তারিখে প্রয়োজন হলে পরিবর্তন হতে পারে।

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
৪ ঘণ্টা আগে

অবৈধভাবে আমদানি করা ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করা মোবাইল ফোন শনাক্ত করতে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) পুনরায় চালুর পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এ কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায়।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন করে কোনো সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (২০ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
২ দিন আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২ দিন আগে

২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। এসব হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)।
২ দিন আগে

দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ দিন আগে

প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৩ দিন আগে

সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
৩ দিন আগে