সচিব কমিটি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের সুখবর: আগামী সপ্তাহে পে স্কেলের প্রজ্ঞাপন!
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৩০ আগস্ট ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

বৃহস্পতিবার পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, সর্বোচ্চ যত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে-স্কেল আগামী সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে। নতুন বেতন কাঠামো অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৮ আগস্ট ২০২৬, ১৪:৩০ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতি, মন্ত্রিসভায় উঠছে চূড়ান্ত খসড়া
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত খসড়া প্রস্তাব আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় তোলার জন্য প্রস্তাবটি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে।
২৮ আগস্ট ২০২৬, ০১:১০ | বিস্তারিত

নতুন পে-স্কেলের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে কত বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে নতুন আপডেট! আগস্টে গেজেট, নাকি আরও দেরি? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা থাকলেও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। ফলে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কবে প্রকাশ হবে নবম জাতীয় পে-স্কেলের গেজেট? সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর মূল বেতন, বিভিন্ন ধরনের ভাতা, বাস্তবায়নের ধাপ, সফটওয়্যার
২২ জুলাই ২০২৬, ১১:১৬ | বিস্তারিত

যে পর্যায়ে আছে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত কাজ দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সবকিছু সম্পন্ন হলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে নবম জাতীয় বেতন কাঠামোর সরকারি গেজেট প্রকাশ হতে পারে।
২০ জুলাই ২০২৬, ০২:৩৪ | বিস্তারিত

অবশেষে বেতন বৃদ্ধির প্রস্তাব নবম পে স্কেলের: জানুন পরিমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজই চূড়ান্ত হতে পারে বহু প্রতীক্ষিত সুপারিশমালা, যা পরে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে।
১৭ জুলাই ২০২৬, ২৪:৫৬ | বিস্তারিত

কেন দেরি হচ্ছে পে-স্কেল গেজেট প্রকাশ? অবশেষে জানা গেল আটকে থাকার ৪ বড় কারণ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা, প্রত্যাশা ও জল্পনা-কল্পনা। বিশেষ করে নতুন পে-স্কেলের গেজেট কবে প্রকাশ হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে সরকার কি ইচ্ছাকৃতভাবে গেজেট প্রকাশে বিলম্ব করছে? তবে সংশ্লিষ্ট সূত্র এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে ভিন্ন চিত্রই সামনে আসে।
২৫ জুন ২০২৬, ২৪:৫৮ | বিস্তারিত

নবম পে-স্কেল, যেসব কর্মীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
২৩ মে ২০২৬, ১২:১৬ | বিস্তারিত

নতুন পে-স্কেল: নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বাড়ছে বিশেষ সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২২ মে ২০২৬, ২২:২৭ | বিস্তারিত

নবম পে-স্কেল: রাজস্ব সংকট ,কাটছাঁটের পরে যত টাকা লাগছে?
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো, অতিরিক্ত ব্যয়ের হিসাব এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২২ মে ২০২৬, ১৯:৩৬ | বিস্তারিত
