
নিজস্ব প্রতিবেদক: বিয়ে—ইসলামে এক পবিত্র ও বরকতপূর্ণ বন্ধন। অথচ সময়ের পরিবর্তনে তালাক বা ডিভোর্স যেন এক সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, যদি বিয়ে আল্লাহর পরিকল্পনার অংশ হয়, তাহলে ডিভোর্স কেন হয়? এটি কি পূর্বনির্ধারিত ভাগ্য, নাকি মানুষের কর্ম ও সিদ্ধান্তের ফল?
অনেক ইসলামি চিন্তাবিদের মতে, ডিভোর্স নিছক ভাগ্য নয়। এটি অধিকাংশ সময়েই মানুষের অবিবেচক সিদ্ধান্ত, ধর্মীয় অনুশাসন উপেক্ষা, পারিবারিক অপ্রস্তুতি এবং সমাজের নানা অসঙ্গতির ফলাফল।
প্রথমত, বহু বিয়েই ইসলামী বিধান মেনে হয় না। অভিভাবকের সম্মতি ছাড়াই বিয়ে, সাক্ষীহীন বা গোপনে সম্পাদিত বিবাহ, কিংবা বিয়ের অনুষ্ঠানে অনৈসলামিক কার্যকলাপ—এসবই বৈবাহিক জীবনের ভিত্তিকে দুর্বল করে তোলে।
দ্বিতীয়ত, হাদিসে উল্লেখ আছে, কালোজাদু বা শয়তানি প্রভাব অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ ও বিচ্ছেদ সৃষ্টি করে। এ ধরনের বিষয় বাইরের চোখে ধরা না পড়লেও ভেতরে ভেতরে সম্পর্ক নষ্ট করে দেয়।
তৃতীয়ত, দ্বীনদার জীবনচর্চার অভাব, পারস্পরিক অধিকার রক্ষায় গাফিলতি এবং একে অপরকে সম্মান না করা—এসব কারণে অনেক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।
এছাড়া পারিবারিক চাপে অনিচ্ছাকৃত বিয়ে, অর্থনৈতিক অনিশ্চয়তা, কিংবা অপরিণত বয়সে বিয়ের সিদ্ধান্ত নেওয়াও ডিভোর্স বৃদ্ধির বড় কারণ হিসেবে উঠে এসেছে।
তবে ইসলাম সব তালাককে গুনাহ মনে করে না। বরং নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তালাককে বৈধ ও প্রয়োজনীয় পথ হিসেবে অনুমোদন দিয়েছে। যখন স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা ও সংশোধনের সব চেষ্টা ব্যর্থ হয়, তখন তালাক হতে পারে এক ধরনের মুক্তির পথ।
বিশেষজ্ঞদের মতে, টেকসই বৈবাহিক সম্পর্কের জন্য প্রয়োজন:
* দ্বীনদার ও নীতিবান জীবনসঙ্গী নির্বাচন,
* ইসলামি বিধান মেনে বিবাহ সম্পাদন,
* এবং দাম্পত্য জীবনে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা।
তালাকের হার কমাতে হলে পারিবারিক শিক্ষার প্রসার, ধর্মীয় অনুশাসনের চর্চা এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
আশা/

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনের শুরুতেই ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানতে চান। আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় নিয়ে তাই আগ্রহ রয়েছে অনেকের।
১৭ সেপ্টেম্বর ২০২৬

দাম্পত্য জীবনে নানা কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলতে থাকলে এবং পারস্পরিকভাবে তা সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া না গেলে ইসলামে বিবাহবিচ্ছেদের সুযোগ রাখা হয়েছে। তবে বিচ্ছেদকে সহজ বা প্রথম সমাধান হিসেবে গ্রহণ না করে সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উদ্যোগ নেওয়ার প্রতি কোরআন ও হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬

ইমানের পর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পাশাপাশি ইসলামী শরিয়তে বিভিন্ন নফল নামাজ আদায়েরও বিধান রয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২৬

মুসলমানদের কাছে জুমার দিন সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। এ দিনকে ঘিরে রয়েছে বিশেষ কিছু ইবাদত ও আমল। এর মধ্যে অন্যতম হলো বেশি বেশি দোয়া করা। হাদিসে জুমার দিনের এমন একটি বিশেষ সময়ের কথা বর্ণিত হয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। তবে সেই বিশেষ সময়টি দিনের ঠিক কোন অংশ—এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।
২৮ আগস্ট ২০২৬

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২১ আগস্ট ২০২৬

চলতি বছরটি শেষ হওয়ার আগেই আগামী ২০২৭ সালের (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি দেশের সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আগ্রহ। মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং প্রভাবশালী সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এবং দুই ঈদের মূল কাঠামো কেমন হতে পারে, সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে।
৩০ জুলাই ২০২৬

দিনভর ব্যস্ততা, কর্মজীবনের চাপ আর নানা দুশ্চিন্তার পর রাতের ঘুমই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় প্রশান্তির সময়। কিন্তু অনেকেই ঘুমানোর আগে সময় কাটান মোবাইল ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা অপ্রয়োজনীয় কাজে। অথচ ইসলাম একজন মুমিনের জন্য ঘুমানোর আগেও রেখে দিয়েছে সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যা পালন করতে সময় লাগে মাত্র এক মিনিট।
১৮ জুন ২০২৬