
রিপোর্টার

ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এর মধ্যেই বিল পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে বিল পরিশোধ করলে অতিরিক্ত লেট পেমেন্ট (এলপিসি) চার্জ যুক্ত হবে।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। ফলে গ্রাহকেরা ওই দিনও নির্বিঘ্নে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দীর্ঘ ছুটির কারণে অনেক সময় বিল পরিশোধে বিলম্ব হয়। এতে পরবর্তীতে গ্রাহকদের অতিরিক্ত চার্জ গুনতে হয়। এই ভোগান্তি এড়াতেই আগাম বিল পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে ডিজিটাল সেবার আওতায় অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও বিল পরিশোধ করা যাচ্ছে। এতে গ্রাহকের সময় ও ভোগান্তি দুটোই কমছে।
এদিকে ঈদ সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় রক্ষণাবেক্ষণ কার্যক্রমও চলছে। গ্রাহকদের সহযোগিতা পেলে উৎসবের সময় বিদ্যুৎ সেবা আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি রাজশাহীর বিভিন্ন এলাকাতেও কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
২৯ মিনিট আগে

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। জরিমানা ছাড়া ফরম পূরণের শেষ সময় ২৩ নভেম্বর। এরপর বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।
১ ঘণ্টা আগে

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর বকেয়া টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেই সবার ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া অর্থ জমা হবে না। কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে পে-ফিক্সেশন, চাকরির তথ্য যাচাই এবং বকেয়া বিল নিষ্পত্তির কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য প্রয়োজন হবে পেনশন পুনর্নির্ধারণ ও পাওনার হিসাব যাচাই।
১ ঘণ্টা আগে

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাকিয়া ও অভিযুক্ত কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাঁদের স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিগুলো সামনে আসার পর তাঁদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগে

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের সজল নামে এক ব্যক্তির মালিকানাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২৩ ঘণ্টা আগে

ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
২ দিন আগে