রিপোর্টার

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি রাজশাহীর বিভিন্ন এলাকাতেও কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর সংশ্লিষ্ট বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচি ও এলাকাগুলোর তথ্য জানানো হয়েছে।
রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—
- বালাপাড়া কবরস্থান
- বন বিভাগ মোড়
- বিএনসিসি মোড়
- দর্শনা
- সূত্রপুর
- বালাপাড়া বাবুখা রোড
- বিনোদপুর
- শিশু পরিবার
- আর কে রোড
- টার্মিনাল এলাকা
নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এদিকে রাজশাহীতে নেসকোর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকাতেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত
১১ কেভি নওহাটা ফিডারের আওতায় এ সময়ে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—
- দুয়ারীগ্রাম
- পশ্চিম বাঘহাটা
- কলেজ মোড়
- পুঠিয়াপাড়া
- নওহাটা বাজার
- সাহাপাড়া ও আশপাশের এলাকা
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত
১১ কেভি ভূগরোইল ফিডারের আওতায় এ সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—
- খবিরের মোড় উত্তর
- ভোলাবাড়ি
- বায়া মোড় পশ্চিম
- সংশ্লিষ্ট আশপাশের এলাকা
কাজ শেষ হলে আগেই চালু হতে পারে বিদ্যুৎ
নেসকো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। জরিমানা ছাড়া ফরম পূরণের শেষ সময় ২৩ নভেম্বর। এরপর বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।
৪৬ মিনিট আগে

জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর বকেয়া টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেই সবার ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া অর্থ জমা হবে না। কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে পে-ফিক্সেশন, চাকরির তথ্য যাচাই এবং বকেয়া বিল নিষ্পত্তির কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য প্রয়োজন হবে পেনশন পুনর্নির্ধারণ ও পাওনার হিসাব যাচাই।
১ ঘণ্টা আগে

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাকিয়া ও অভিযুক্ত কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে তাঁদের স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিগুলো সামনে আসার পর তাঁদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগে

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদরের সজল নামে এক ব্যক্তির মালিকানাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২২ ঘণ্টা আগে

ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

‘মাদককে না বলি, সবুজ পৃথিবী গড়ি’—স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মিরসরাইয়ে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে

মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন ও শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মিরসরাই কলেজে সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ নিয়োগ পরীক্ষায় ১০৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় আজ ৭ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৩ দিন আগে