
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, তখন মুসলিম বিশ্বের হৃদয়ে নেমে আসে আনন্দ, প্রশান্তি ও কৃতজ্ঞতার আবহ। সেই আনন্দকে পূর্ণতা দেয় পবিত্র ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে ঈদের নামাজ মুসলিম সমাজে বিশেষ গুরুত্ব বহন করে।
তবে পাঁচ ওয়াক্ত নামাজের তুলনায় ঈদের নামাজের পদ্ধতিতে কিছু ভিন্নতা থাকায় অনেক মুসল্লি অতিরিক্ত তাকবির বা রুকুর নিয়ম নিয়ে দ্বিধায় পড়েন। তাই সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে ঈদের নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। এতে যেমন ব্যক্তিগত ইবাদত শুদ্ধ হয়, তেমনি জামাতে নামাজ আদায়ের শৃঙ্খলাও বজায় থাকে।
ইসলামী বিধান অনুযায়ী, যাদের ওপর জুমার নামাজ ফরজ, তাদের ওপরই ঈদের নামাজ ওয়াজিব। অর্থাৎ প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম পুরুষ যারা জামাতে অংশ নেওয়ার সক্ষমতা রাখেন, তাদের ঈদের নামাজ আদায় করতে হবে।
অন্যদিকে নারীদের ওপর ঈদের নামাজ ওয়াজিব নয়। একইভাবে এমন অসুস্থ ব্যক্তি, যিনি ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে অক্ষম, তার ওপরও এটি বাধ্যতামূলক নয়।
এছাড়া যে ব্যক্তি সফরে রয়েছে, অর্থাৎ প্রায় ৪৮ মাইল বা প্রায় ৭৮ কিলোমিটার দূরে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকা ত্যাগ করেছে, তার ওপরও ঈদের নামাজ ওয়াজিব নয়। তবে তিনি যদি নামাজ আদায় করেন, তাহলে তা সহিহ হবে এবং তিনি সওয়াব লাভ করবেন।
হজের সফরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও ঈদুল আজহার নামাজের বিধান প্রযোজ্য নয় বলে ফিকহের কিতাবে উল্লেখ রয়েছে।
ঈদের নামাজের সময় শুরু হয় সূর্যোদয়ের পর নিষিদ্ধ সময় শেষ হলে এবং তা জাওয়ালের আগ পর্যন্ত অব্যাহত থাকে। এই সময়ের মধ্যেই নামাজ আদায় করতে হয়। জাওয়ালের পর ঈদের নামাজ আদায় করলে তা সহিহ হবে না।
ঈদুল আজহার নামাজ সাধারণত ওয়াক্ত শুরু হওয়ার পর দ্রুত আদায় করা উত্তম, যাতে কোরবানির কাজ দ্রুত শুরু করা যায়। একইভাবে ঈদুল ফিতরের নামাজও যত দ্রুত সম্ভব আদায় করা মুস্তাহাব।
ঈদের নামাজ আদায়ের জন্য খোলা মাঠ বা ঈদগাহকে অগ্রাধিকার দেওয়া সুন্নত। হজরত মুহাম্মদ (সা.) এবং খোলাফায়ে রাশেদিন এই পদ্ধতিই অনুসরণ করেছেন। হজরত আবু সাঈদ খুদরি (রা.)-এর বর্ণনা অনুযায়ী, রাসুল (সা.) ঈদের দিন ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতেন।
তবে যদি খোলা স্থানে নামাজের ব্যবস্থা না থাকে বা আবহাওয়া প্রতিকূল হয়, তাহলে মসজিদে ঈদের নামাজ আদায় করলেও তা সুন্নতের পরিপন্থী হবে না। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, একবার বৃষ্টির কারণে রাসুল (সা.) সাহাবিদের নিয়ে মসজিদেই ঈদের নামাজ আদায় করেছিলেন।
ঈদের নামাজে আজান বা ইকামতের বিধান নেই। সাহাবিদের বর্ণনায় এসেছে, রাসুল (সা.)-এর সঙ্গে ঈদের নামাজ আদায়ের সময় কখনো আজান বা ইকামত দেওয়া হয়নি। তবে কেউ ভুলবশত ইকামত দিলে নামাজ মাকরুহ হবে না।
নামাজসহ যেকোনো ইবাদতের ক্ষেত্রে অন্তরের সংকল্পই যথেষ্ট নিয়ত হিসেবে গণ্য হয়। মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। তবে কেউ নিজের ইচ্ছা দৃঢ় করার জন্য মাতৃভাষায় নিয়ত উচ্চারণ করলে তাতে কোনো সমস্যা নেই।
ঈদের নামাজ দুই রাকাত। তাকবিরে তাহরিমা বলে শুরু করে সানা পড়ার পর প্রথম রাকাতে তিনটি অতিরিক্ত তাকবির দিতে হয়। দ্বিতীয় রাকাতেও তিনটি অতিরিক্ত তাকবির রয়েছে। প্রথম রাকাতে দুই তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হয় এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হয়। এরপর কিরাত পড়ে রুকু করা হয়।
দ্বিতীয় রাকাতে কিরাত পড়ার পর রুকুর আগে একইভাবে তিনটি অতিরিক্ত তাকবির দিতে হয় এবং শেষ তাকবিরের পর রুকুতে যেতে হয়।
ঈদের নামাজে প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়াহ পড়া সুন্নত। আবার প্রথম রাকাতে সূরা কাফ এবং দ্বিতীয় রাকাতে সূরা কামার পড়লেও তা সুন্নত হিসেবে বিবেচিত হয়। তবে অন্য সূরা পড়লেও নামাজ সহিহ হবে।
ঈদের নামাজের কিরাত জুমার নামাজের মতো উচ্চস্বরে পড়া ওয়াজিব।
অতিরিক্ত তাকবির দিতে ভুল হলে কিছু করণীয় রয়েছে। যদি ইমাম কিরাত শুরু করার পর ভুল বুঝতে পারেন, তাহলে কিরাত থামিয়ে তাকবির আদায় করে পুনরায় কিরাত পড়বেন। আর যদি রুকুতে চলে যাওয়ার পর মনে পড়ে, তাহলে আর ফিরে আসবেন না; প্রয়োজনে নামাজের শেষে সিজদায়ে সাহু করতে হবে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে