
রিপোর্টার

বিশ্বকাপের উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো ফুটবলবিশ্বে। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২০ দিন। এরই মধ্যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অবশেষে দল নির্বাচন প্রক্রিয়ার অন্তরালের গল্প সামনে আনলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা।
আর্জেন্টিনার সাবেক এই তারকা ডিফেন্ডার জানিয়েছেন, বিশ্বকাপের জন্য স্কালোনির চূড়ান্ত পরিকল্পনা অনেকটাই গুছিয়ে ফেলা হয়েছে। প্রায় ৮০ শতাংশ খেলোয়াড় ইতোমধ্যে নিশ্চিত। বাকি কয়েকটি জায়গা নিয়ে এখনও চলছে আলোচনা, বিশ্লেষণ এবং কৌশলগত হিসাব-নিকাশ।
আয়ালার ভাষ্য অনুযায়ী, স্কালোনির দল নির্বাচনের পদ্ধতি বেশ ব্যতিক্রমী। কোচিং স্টাফের প্রত্যেকে আলাদা করে নিজেদের পছন্দের ২৬ সদস্যের স্কোয়াড তৈরি করেন। এরপর সেগুলো একত্র করে তুলনা করা হয়। কার তালিকায় কে আছে, কে নেই এসব নিয়েই চলে বিস্তারিত আলোচনা।
তিনি বলেন, সবাই যখন নিজেদের তালিকা জমা দেন, তখন দেখা যায় বেশিরভাগ নামই একই। সামান্য কিছু পার্থক্য থাকে কেবল কয়েকজন ফুটবলারের অবস্থান নিয়ে। তবে সব আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্কালোনি নিজেই।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বহুমুখী খেলোয়াড়দের গুরুত্বও তুলে ধরেছেন আয়ালা। তাঁর মতে, এমন ফুটবলার দরকার যারা একাধিক পজিশনে খেলতে পারেন। কারণ দীর্ঘ টুর্নামেন্টে যেকোনো সময় কৌশল বদলাতে হতে পারে। কখনও চার ডিফেন্ডার, কখনও তিন বা পাঁচ ডিফেন্ডারের ফর্মেশনেও নামতে হতে পারে দলকে।
হুয়ান ফয়েথের ইনজুরি আর্জেন্টিনার পরিকল্পনায় কিছুটা ধাক্কা দিয়েছে বলেও জানান তিনি। ফলে এখন বিকল্প খেলোয়াড়দের নিয়েও বাড়তি ভাবনা চলছে।
আয়ালা নিশ্চিত করেছেন, স্কালোনি এবারও কাউকে আগাম নিশ্চয়তা দেবেন না। ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে ২৬ জনকে। তরুণ টমাস আরান্দাসহ নতুন কয়েকজন মুখও শেষ পর্যন্ত জায়গা পেতে পারেন।
আর্জেন্টাইন ফুটবলারদের মানসিকতা নিয়ে আয়ালার মন্তব্যও ইতোমধ্যে আলোচনায় এসেছে। তিনি বলেন, ইউরোপীয় খেলোয়াড়রা বড় টুর্নামেন্টের আগে নিজেদের শারীরিকভাবে কিছুটা সংরক্ষণ করে চলেন। কিন্তু আর্জেন্টাইন ফুটবলাররা মাঠে নামলে চোট-আঘাতের কথা ভাবেন না। তারা শুধু দেশের জন্য জিততে চান।
প্রাথমিক স্কোয়াডে আছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ড তারকা এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মতো তারকারা।
৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (অ্যাটলেটিকো মাদ্রিদ), সান্তিয়াগো বেলত্রান (রিভার প্লেট), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই), ফাকুন্দো কাম্বেসেস (রেসিং ক্লাব)।
রক্ষণভাগ: ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস তাগলিয়াফিকো ( লিওঁ), মার্কোস আকুনিয়া (রিভার প্লেট), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), লিওনার্দো বালের্দি (মার্শেই), ফাকুন্দো মেদিনা (মার্শেই), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (রিভার প্লেট), মার্কোস সেনেসি (বোর্নমাউথ),হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), অগাস্টিন গিয়া (পালমেইরাস), কেভিন ম্যাক অ্যালিস্টার (ইউনিয়ন সেন্ট-গিলয়েস), লাউতারো দি ললো (বোকা জুনিয়র্স), নিকোলাস কাপালদো (হামবুর্গ), জাইদ রোমেরো (হেতাফে), গ্যাব্রিয়েল রোহাস (রেসিং ক্লাব), হুলিও সুলের (বোর্নমাউথ),।
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), লেয়ান্দ্রো প্যারেডেস (বোকা জুনিয়র্স), ইজেকিয়েল ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), অ্যালান ভ্যারেলা (পোর্তো), নিকো পাজ (কোমো), টমাস আরান্দা (বোকা জুনিয়র্স), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), মাক্সিমো পেরোনে (কোমো), ভ্যালেন্টিন বার্কো (রেসিং স্ত্রাসবুর), নিকোলাস ডমিঙ্গেজ (নটিংহাম ফরেস্ট), মিল্টন দেলগাদো (বোকা জুনিয়র্স),।
আক্রমণভাগ: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), মাতিয়াস সুলে (রোমা), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি (বেনফিকা), নিকোলাস গঞ্জালেজ (ইউভেন্তুস), হুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), ভ্যালেন্টিন কাস্তেলিয়ানোস (লাৎসিও), ক্লদিও এচেভেরি (গ্রানাদা), ভ্যালেন্টিন কার্বোনি (জেনোয়া), আনহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), মাতেও রেতেগুই (আটালান্টা)।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হওয়ার পর এখন জাতীয় দলের সামনে নতুন এক প্রশ্ন মেসির হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড এবার উঠবে কার হাতে? কিংবদন্তি এই তারকার জায়গা কেউ পূরণ করতে পারবেন না, সেটি স্পষ্ট। তবে মাঠে নেতৃত্ব দেওয়ার জন্য তো একজনকে সামনে আসতেই হবে। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নামটি হলো ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।
৪ মিনিট আগে

বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনো তাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। সময় পেরিয়ে গেলেও বিশেষ সেই ম্যাচের কথা ভুলে যাননি তিনি। বরং এবার ব্রাজিলকে হারানোর প্রসঙ্গ উঠতেই মজার ছলে প্রতিপক্ষের কাছে ‘দুঃখ প্রকাশ’ করলেন নরওয়ের এই তারকা।
১২ মিনিট আগে

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে পারেনি লিওনেল মেসির দল।
২ ঘণ্টা আগে

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
১ দিন আগে

দীর্ঘদিনের আর্থিক সংকট, মাঠ পুনর্নির্মাণ এবং নানা ধরনের অবকাঠামোগত জটিলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় ক্লাব এফসি বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে আয় ১ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে।
১ দিন আগে

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই বড় ধাক্কা এসেছে দলের কোচিং স্টাফে। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরাড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১ দিন আগে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। আলবিসেলেস্তের জার্সিতে দীর্ঘ ও সোনালি অধ্যায়ের পর তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচসহ বেশ কিছু আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২ দিন আগে

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
২ দিন আগে

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণা এসেছে মাঠের ভেতর থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অসাধারণ পথচলা এবং বর্ণিল ক্যারিয়ারকে এবার মাঠেই বিশেষভাবে স্মরণ করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির বিদায়ী অধ্যায়কে সম্মান জানাতে দেশের সব ঘরোয়া ফুটবল ম্যাচে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।
২ দিন আগে