
নিজস্ব প্রতিবেদন: সামান্য কিছু খেলেই যদি পেট ফুলে যায়, গ্যাস হয় বা অস্বস্তি তৈরি হয়—তাহলে আপনি একা নন। অনেকেই এ ধরনের হজম সমস্যায় ভোগেন। এটি সাধারণ হলেও নিয়মিত হলে তা জীবনের গুণগত মান কমিয়ে দিতে পারে।
পুষ্টিবিদদের মতে, হজমশক্তি ভালো রাখতে শুধু ওষুধ নয়, খাবার ও জীবনযাপনে আনতে হবে সচেতন পরিবর্তন। ভারতীয় পুষ্টিবিদ লভনীত বাত্রা সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছেন, প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু সহজলভ্য খাবার যোগ করলেই হজমের নানা সমস্যা যেমন গ্যাস, পেট ফাঁপা, বদহজম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
চলুন জেনে নিই এমন ৫টি প্রাকৃতিক ও কার্যকর খাবার:
১. আনারস
আনারসে রয়েছে ব্রোমেলিন নামের একটি শক্তিশালী হজম সহায়ক এনজাইম, যা প্রোটিন ভেঙে দেয় দ্রুত। ফলে শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে এবং গ্যাস জমার প্রবণতা কমে যায়।
২. কিউই
এই ফলটি হজমের জন্য বিশেষ উপকারী। এতে থাকা অ্যাক্টিনিডিন নামের এনজাইম বিশেষ করে প্রোটিনজাত খাবার, যেমন মাংস ও দুধ হজমে সাহায্য করে। এছাড়া এতে আছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩. পাকা পেঁপে
পাকা পেঁপেতে রয়েছে প্যাপেইন, যা হজমকে সক্রিয় করে তোলে। সকালে এক টুকরো পেঁপে খাওয়ার অভ্যাস করলে ভারী খাবার খাওয়ার পর গ্যাস বা পেট ফাঁপার সমস্যা অনেকটাই কমে যায়।
৪. মধু
মধুতে প্রাকৃতিকভাবে থাকে অ্যামাইলেজ ও প্রোটিজ নামক হজমকারী এনজাইম। এগুলো খাবার সহজে ভাঙতে ও শরীরে শোষণ করতে সাহায্য করে। সেই সঙ্গে মধু দেহের প্রদাহ ও সংক্রমণের ঝুঁকিও কমায়।
৫. আদা
আদায় থাকা জিঞ্জিবেন উপাদান হজমের গতি বাড়ায় এবং খাবারের পুষ্টিগুণ সহজে দেহে পৌঁছাতে সাহায্য করে। গরম পানিতে ভিজিয়ে কিংবা চায়ের সঙ্গে নিয়মিত আদা খাওয়ায় মিলতে পারে তাৎক্ষণিক আরাম।
পুষ্টিবিদরা মনে করেন, শুধু খাবারই নয়—নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, মানসিক চাপ কমানো এবং ঘুম ঠিক রাখা হজমশক্তি উন্নত করার জন্য জরুরি।
আপনার পেটের সুস্থতাই আপনার ভালো থাকার চাবিকাঠি, তাই হজমবান্ধব এই খাবারগুলো রাখুন প্রতিদিনের প্লেটে।
সোহাগ/

আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাহলে দেশটির ওপর এমন পরিস্থিতি নেমে আসবে, যা তারা কল্পনাও করতে পারবে না।
১৬ জুন ২০২৬

দেশের স্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হামের বিস্তার। গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব পরিস্থিতিকে আরও চিন্তার মধ্যে ফেলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে বাড়ছে চাপ।
২৫ মে ২০২৬

বাংলাদেশে থাইরয়েড রোগ এখন বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত। এর মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই জানেন না যে তারা এই রোগে ভুগছেন।
২০ মে ২০২৬

বাংলাদেশজুড়ে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ ছিল।
১৫ মে ২০২৬

কয়েক দফা পতনের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে স্বর্ণের দামে। শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন ডলারের দুর্বলতা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে।
১৭ এপ্রিল ২০২৬

গরমের দিনে রোদের তীব্রতা যত বাড়ে, ততই বাড়ে ত্বকের সমস্যাও। বাইরে বের হওয়ার আগে ছাতা নেওয়া বা সানস্ক্রিন ব্যবহার করা জরুরি হলেও, অনেক সময় ত্বকে কালচে দাগ পড়া এড়ানো যায় না। বিশেষ করে দীর্ঘ সময় রোদে থাকা, ব্রণজনিত সমস্যা কিংবা হরমোনের পরিবর্তনের কারণে এই সমস্যা বেশি দেখা দেয়। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্ন।
১৬ এপ্রিল ২০২৬

লেবাননে রক্তক্ষয়ী সংঘাত থামাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা ওয়াশিংটনে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন, যা বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
১৪ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে লিভারের জটিল রোগ মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি)। নতুন এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্র, যেখানে বলা হয়েছে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে প্রায় ১৮০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন।
১৪ এপ্রিল ২০২৬

থাইল্যান্ডের চানা জেলায় একটি সমুদ্রতীরবর্তী বন্ধ রিসোর্টে লুকিয়ে রাখা হয়েছিল ২২ জন অবৈধ অভিবাসীকে যার মধ্যে ছিলেন ২১ বাংলাদেশি পুরুষ ও মিয়ানমারের এক নারী। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে আটকে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। সোংখলা ইমিগ্রেশন পুলিশ ও পর্যটন পুলিশের যৌথ অভিযানে এই দলটিকে উদ্ধার করা হয়।
১০ এপ্রিল ২০২৬