
রিপোর্টার

বাংলাদেশে থাইরয়েড রোগ এখন বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত। এর মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই জানেন না যে তারা এই রোগে ভুগছেন।
বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা জানান, প্রতি ৭ জন থাইরয়েড রোগীর মধ্যে ৫ জন নারী এবং আক্রান্তদের প্রায় ৬০ শতাংশ চিকিৎসাসেবার বাইরে রয়েছেন। পাশাপাশি প্রতি ২ হাজার ৩০০ শিশুর মধ্যে একজন জন্মগত থাইরয়েড সমস্যায় আক্রান্ত হয়ে জন্ম নেয়।
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি-এর নিনমাস কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, থাইরয়েড গ্রন্থি ছোট হলেও শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি থেকে নিঃসৃত টি৩ ও টি৪ হরমোন দেহের বিপাকক্রিয়া, হৃদস্পন্দন, রক্তচাপ, ওজন এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ফলে এই গ্রন্থিতে সমস্যা দেখা দিলে পুরো শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।
অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী জানান, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, গলগন্ড ও থাইরয়েড ক্যানসারের মতো জটিল রোগগুলো এই গ্রন্থির সমস্যার সঙ্গে জড়িত। অনেক রোগী সাব-ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে ভুগলেও তারা নিজেরা তা জানেন না।
তিনি বলেন, থাইরয়েড রোগকে ‘নীরব ঘাতক’ বলা যায়, কারণ অনেক সময় রোগটি দীর্ঘদিন অজানা থেকে যায়। তবে শুরুতেই শনাক্ত করা গেলে সফল চিকিৎসা সম্ভব।
বিশেষজ্ঞরা আরও জানান, জন্মের পরপরই, বয়ঃসন্ধিকালে, গর্ভধারণের আগে এবং ৫০ বছর বয়সের পর থাইরয়েড পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেডিওফ্রিকোয়েন্সি ও মাইক্রোওয়েভ ব্যবহার করে অস্ত্রোপচার ছাড়াই টিউমার অপসারণ করা যাচ্ছে। এতে রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় না এবং হাসপাতালে দীর্ঘ সময় থাকতে হয় না।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে