বাংলাদেশ স্বাস্থ্য খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নীরবে বাড়ছে থাইরয়েড, উদ্বেগজনক তথ্য প্রকাশ বিশেষজ্ঞদের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে থাইরয়েড রোগ এখন বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত। এর মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই জানেন না যে তারা এই রোগে ভুগছেন।
২০ মে ২০২৬, ১২:৩৭ | বিস্তারিত

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম বাড়ছে মৃত্যু-আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১৬ মে ২০২৬, ১৯:৪৭ | বিস্তারিত

একদিনে ১২ শিশুর প্রাণ কেড়ে নিল হাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজুড়ে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ ছিল।
১৫ মে ২০২৬, ১৬:৫৪ | বিস্তারিত

প্রতি সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৭, সর্বোচ্চ করার প্রস্তাব!
নিজস্ব প্রতিবেদক: তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ হিসেবে দেশে সিগারেটের মূল্য বাড়ানোর দাবি তুলেছে জনস্বাস্থ্য ও তামাকবিরোধী সংগঠনগুলো। তাদের প্রস্তাব অনুযায়ী, প্রতিটি সিগারেটের সর্বনিম্ন মূল্য ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণ করা হলে তরুণদের ধূমপান কমবে, অকালমৃত্যু হ্রাস পাবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
১১ মে ২০২৬, ২২:২৫ | বিস্তারিত

হামের টিকা নিয়ে সরকারের জরুরি যে নির্দেশনা দিল
নিজস্ব প্রতিবেদক: অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সতর্কতা জোরদার করেছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। সকাল ৯টায় একযোগে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ কার্যক্রম উদ্বোধন করা হবে, যা স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
৪ এপ্রিল ২০২৬, ২২:৩৬ | বিস্তারিত

দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালের জন্য ১০ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন পুরো সময়জুড়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখা, জরুরি চিকিৎসাসেবা প্রস্তুত রাখা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান রোববার (২৫ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করেন। এতে ...
২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৩৫ | বিস্তারিত
