Bangladesh health news ট্যাগের খবর
এই ট্যাগের খবর

রাজধানীতে ৬ নবজাতকের মৃত্যু, ৭২ ঘণ্টার আল্টিমেটাম, তদন্তে অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় হৃদয়বিদারক এক ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনার পরপরই তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২৭ মে ২০২৬, ১৫:৫৫ | বিস্তারিত

নীরবে বাড়ছে থাইরয়েড, উদ্বেগজনক তথ্য প্রকাশ বিশেষজ্ঞদের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে থাইরয়েড রোগ এখন বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত। এর মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই জানেন না যে তারা এই রোগে ভুগছেন।
২০ মে ২০২৬, ১২:৩৭ | বিস্তারিত

হামের টিকা নিয়ে সরকারের জরুরি যে নির্দেশনা দিল
নিজস্ব প্রতিবেদক: অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সতর্কতা জোরদার করেছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। সকাল ৯টায় একযোগে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ কার্যক্রম উদ্বোধন করা হবে, যা স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
৪ এপ্রিল ২০২৬, ২২:৩৬ | বিস্তারিত
