
রিপোর্টার

থাইল্যান্ডের চানা জেলায় একটি সমুদ্রতীরবর্তী বন্ধ রিসোর্টে লুকিয়ে রাখা হয়েছিল ২২ জন অবৈধ অভিবাসীকে যার মধ্যে ছিলেন ২১ বাংলাদেশি পুরুষ ও মিয়ানমারের এক নারী। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে আটকে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। সোংখলা ইমিগ্রেশন পুলিশ ও পর্যটন পুলিশের যৌথ অভিযানে এই দলটিকে উদ্ধার করা হয়।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে না থাব এলাকার রিসোর্টটিতে অভিযান চালানো হয়। বাহ্যিকভাবে রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে ভিনদেশি ভাষায় সন্দেহজনক কথাবার্তার শব্দ পাওয়া যায়। কর্মকর্তারা ত্রিপল দিয়ে ঢাকা সরু গলিপথ দিয়ে ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ—একটি অন্ধকার কক্ষে গাদাগাদি করে বসে আছে ২০ থেকে ৪৬ বছর বয়সী ২২ অভিবাসী।
অভিযানের সময় রিসোর্টের মালিক ৬৬ বছর বয়সী কৃতিদেতকে আটক করা হয়। তিনি স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বিভাগে উচ্চপদে দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছেন। প্রথমে তিনি দায় অস্বীকার করলেও তার বাড়ির খাটের নিচে লুকানো অবস্থায় দুটি বক্সভর্তি ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। অভিবাসীদের অভিযোগ—এই ফোনগুলো তিনি জোর করে নিয়ে রেখেছিলেন।
আটক বাংলাদেশিরা জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়ে দালালরা তাদের কাছ থেকে মাথাপিছু সাত লাখ টাকা নিয়েছে। বাংলাদেশ থেকে তারা প্রথমে বিমানে কম্বোডিয়া যান। এরপর ৪ এপ্রিল সা কায়েও সীমান্ত এলাকা দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। কয়েক দফায় তাদের ওই রিসোর্টে এনে লুকিয়ে রাখা হয় পাচারের পূর্বপ্রস্তুতি হিসেবে।
কৃতিদেতের বিরুদ্ধে মানবপাচার সহযোগিতা এবং অবৈধ অভিবাসী আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে আটক বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবস্থানের মামলা হয়েছে। সর্বশেষ তারা খুয়ান মিদ পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

বাংলাদেশে গ্রীষ্মকাল মানেই তীব্র গরম, ঘাম, ক্লান্তি আর নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টা অনেকের জন্য হয়ে ওঠে অসহনীয়। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে পানিশূন্যতা, হিটস্ট্রোক, মাথা ঘোরা, ত্বকের সমস্যা এবং হজমজনিত নানা জটিলতা।
১ দিন আগে

ডিজিটাল যুগে স্মার্টফোন যেন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজ, যোগাযোগ, বিনোদন—সবকিছুতেই এখন মোবাইল ফোনের ব্যবহার অপরিহার্য। তবে এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর বাস্তবতা মোবাইল আসক্তি।
১ দিন আগে

অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত ছড়িয়ে পড়ায় দেশজুড়ে সতর্কতা জোরদার করেছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জরুরি টিকাদান কর্মসূচি। সকাল ৯টায় একযোগে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ কার্যক্রম উদ্বোধন করা হবে, যা স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
৬ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ভ্রমণে বের হলেই অনেকের এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হতে হয়—বমি ভাব বা মাথা ঘোরা। বিশেষ করে গাড়িতে উল্টো দিকে বসলে এই সমস্যা আরও বেশি দেখা যায়। কেন এমনটা হয়? এর পেছনে রয়েছে আমাদের শরীরের জটিল কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া—ভারসাম্য রক্ষা ব্যবস্থা।
৬ দিন আগে

অনেকেই হামকে কেবল শিশুদের রোগ হিসেবে ভাবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন এই ভাইরাসে বড়রাও আক্রান্ত হতে পারেন, আর অনেক ক্ষেত্রে তাদের মধ্যে জটিলতা আরও গুরুতর আকার ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার পরিবর্তনের কারণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হাম বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
৪ এপ্রিল ২০২৬

হাম বা রুবিওলা (Rubeola) একটি অত্যন্ত ছোঁয়াচে এবং তীব্র ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা মূলত প্যারামক্সিভাইরাস গোত্রের মর্বিলিভাইরাসের কারণে ঘটে। এই রোগ সাধারণত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় এবং প্রথম দিনগুলোতে সর্দি, কাশি এবং নাক দিয়ে পানি পড়া মতো সাধারণ উপসর্গ দেখা যায়। আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর (১০৩–১০৫°), গলা ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়া লক্ষণগুলির সঙ্গে যুক্ত থাকে।
৩ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মার্কিন দূতাবাস বি১-বি২ (B1/B2) ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাত্রা করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে। বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কিছু কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
২০ মার্চ ২০২৬

২০ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার সর্বশেষ বিনিময় হার প্রতিদিন জানানো হয়ে থাকে।
১০ মার্চ ২০২৬