
রিপোর্টার

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে লিভারের জটিল রোগ মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি)। নতুন এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্র, যেখানে বলা হয়েছে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে প্রায় ১৮০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, গ্লোবাল বার্ডেন অব ডিজিজেস, ইনজ্যুরিস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস স্টাডি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গবেষণা প্রকাশিত হয়েছে ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি সাময়িকীতে।
গবেষণায় বলা হয়েছে, আগে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত এই রোগ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বিস্তারমান লিভার রোগগুলোর একটি। সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বে প্রায় ১৩০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। গত তিন দশকে আক্রান্তের হার বেড়েছে প্রায় ১৪৩ শতাংশ, অর্থাৎ প্রতি ছয়জনের একজন প্রায় ১৬ শতাংশ মানুষ এই রোগে ভুগছেন।
বিশেষজ্ঞদের মতে, স্থূলতা বৃদ্ধি এবং রক্তে উচ্চ শর্করার মাত্রা এই রোগের প্রধান ঝুঁকির কারণ হিসেবে কাজ করছে। ১৯৯০ সালে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০ কোটি, সেখানে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটিতে। একই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও ৪২ শতাংশ বেড়ে ১৮০ কোটিতে পৌঁছাতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৪ হাজার ৪২৯ জন এই রোগে আক্রান্ত ছিলেন, যা ১৯৯০ সালের তুলনায় ২৯ শতাংশ বেশি। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। বয়সভিত্তিক বিশ্লেষণে ৮০ থেকে ৮৪ বছর বয়সীদের মধ্যে হার সর্বোচ্চ হলেও, সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ ও মধ্যবয়সীরা পুরুষদের ক্ষেত্রে ৩৫ থেকে ৩৯ বছর এবং নারীদের ক্ষেত্রে ৫৫ থেকে ৫৯ বছর বয়সীরা।
গবেষণায় আরও উঠে এসেছে, উচ্চ রক্তে শর্করা, অতিরিক্ত বডি মাস ইনডেক্স (বিএমআই) এবং ধূমপান এই রোগের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এই রোগের প্রকোপ তুলনামূলক বেশি হলেও বিশ্বের প্রায় সব দেশেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। গবেষকদের মতে, পরিবর্তিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে ভবিষ্যতে এই স্বাস্থ্যঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সূত্র: ল্যানসেট, দ্য গার্ডিয়ান

বিশ্বজুড়ে পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক গবেষণায় গত ৫০ বছরে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা প্রায় অর্ধেকে নেমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এ কারণে কেউ কেউ পরিস্থিতিকে ‘স্পার্মাগেডন’ বা পুরুষের প্রজনন সংকট হিসেবে বর্ণনা করছেন।
১ দিন আগে

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
২২ সেপ্টেম্বর ২০২৬

সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে রাতে বিছানায় শুয়ে একটু স্বস্তির ঘুমের অপেক্ষা। কিন্তু চোখে ঘুম এলেও পায়ের অস্বস্তি যেন সেই ঘুম কেড়ে নেয়। পা স্থির রাখতে গেলেই ভেতরে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। মনে হয়, পা নাড়াতেই হবে। কিছুক্ষণ পা নড়ালে কিংবা উঠে হাঁটলে অস্বস্তি কিছুটা কমে যায়। কিন্তু আবার স্থির হয়ে শুয়ে পড়লেই ফিরে আসে একই সমস্যা। এভাবে রাতের পর রাত ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে।
৩ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রার বাজার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা নিয়মিত বা শিগগিরই দেশে রেমিট্যান্স পাঠানোর কথা ভাবছেন, তাদের জন্য বর্তমান বাজারদর জানা অত্যন্ত জরুরি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মান বেশ স্থিতিশীল রয়েছে।
১৪ আগস্ট ২০২৬

বর্তমান আধুনিক ও যান্ত্রিক জীবনযাত্রায় ব্যস্ততা, কাজের চাপ এবং নানা ধরনের দুশ্চিন্তার কারণে আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ একটি সুন্দর ও সফল জীবনযাপনের জন্য শারীরিক স্বাস্থ্যের চেয়েও মানসিক স্বাস্থ্যের সুস্থতা অনেক বেশি জরুরি। মানসিকভাবে সুস্থ না থাকলে জীবনের কোনো আনন্দই ঠিকমতো উপভোগ করা যায় না। দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করে কীভাবে মানসিক শান্তি বজায় রাখা যায় এবং একটি চাপমুক্ত জীবনযাপন করা সম্ভব, সে বিষয়েই আজকের এই বিস্তারিত আলোচনা।
১২ আগস্ট ২০২৬

বিশ্বের মূল্যবান ধাতুর বাজারে বেশ জোরালো ও স্থিতিশীল চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মান দুর্বল হওয়া এবং বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমে আসার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মূল মনোযোগ এখন নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের দিকে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, টানা তৃতীয় কার্যদিবসের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
৫ আগস্ট ২০২৬

পৃথিবীতে সফল ও ব্যর্থ মানুষের মধ্যে দিনশেষে সবচেয়ে বড় পার্থক্যটি গড়ে দেয় সময়ের সঠিক ব্যবহার। দিন বা রাতের ২৪ ঘণ্টা সময় সবার জন্যই সমান বরাদ্দ, কেউ তা বাড়িয়ে নিতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, কিছু মানুষ এই সীমিত সময়ের মধ্যেই নিজেদের লক্ষ্য অর্জন করে সফলতার শিখরে পৌঁছে যান, আবার অনেকেই সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সাফল্য থেকে অনেক দূরে রয়ে যান। এর মূল রহস্য লুকিয়ে রয়েছে নিখুঁত এবং কার্যকর 'সময় ব্যবস্থাপনা' বা Time Management-এর দক্ষতার মধ্যে। সময় একবার চলে গেলে তা আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই সময়ের সদ্ব্যবহার করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ।
২৮ জুলাই ২০২৬

আধুনিক ব্যস্ততার এই যুগে মানুষের জীবনযাত্রা দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছে। কর্মব্যস্ততা, অপর্যাপ্ত ঘুম এবং ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত নির্ভরতা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অথচ একটু সচেতনতা এবং জীবনধারায় সামান্য ইতিবাচক পরিবর্তন এনে খুব সহজেই একটি দীর্ঘ, সুস্থ ও রোগমুক্ত জীবন নিশ্চিত করা সম্ভব। আর এজন্য নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাসের বিকল্প কিছু হতে পারে না। যুগের পর যুগ ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে এই দুটি বিষয়ই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর ও চিরন্তন ফর্মুলা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
২৮ জুলাই ২০২৬

আমরা প্রতিদিন অজান্তেই অসংখ্যবার নিজের শরীরের বিভিন্ন অংশে হাত দিই। কখনও অভ্যাসবশত, কখনও অস্বস্তি দূর করতে, আবার কখনও একেবারেই অচেতনভাবে। কিন্তু চিকিৎসকদের মতে, এই সাধারণ অভ্যাসই অনেক সময় বিভিন্ন সংক্রমণ, ত্বকের সমস্যা এমনকি গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
১৭ জুলাই ২০২৬