
নিজস্ব প্রতিবেদন: ইরান-ইসরায়েল উত্তেজনার আবহেই এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ভয়াবহ এক সামরিক অভিযানে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অভিযানে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান।
মার্কিন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া একে আখ্যা দিয়েছে ‘সম্পূর্ণ দায়িত্বহীন’ কর্মকাণ্ড হিসেবে। দেশটির নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ এক টেলিগ্রাম বার্তায় বলেন,
> “এই হামলা গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি করে দিয়েছে।”
মেদভেদেভ আরও বিস্ফোরক দাবি করেন,
> “ইরান যদি পাল্টা প্রতিশোধে নামে, তাহলে কিছু ঘনিষ্ঠ মিত্র দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।”
এক্স-এ (পূর্বতন টুইটার) পোস্ট করা আরেক বার্তায় তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
> “যিনি নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরেন, তিনিই আজ এক ভয়াবহ যুদ্ধের সূচনা করলেন।”
তার মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তেমন কোনো বড় ক্ষতি না হলেও এই হামলা মধ্যপ্রাচ্যে এক ‘অপ্রতিরোধ্য সংঘাতের দ্বার’ খুলে দিয়েছে।
ট্রাম্পকে উদ্দেশ করে কটাক্ষ করে মেদভেদেভ লেখেন,
> “এবার শান্তির নোবেল পুরস্কারের স্বপ্ন ছেড়ে দিন, মিস্টার প্রেসিডেন্ট।”
এদিকে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায়। পরে এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এ হামলাকে উল্লেখ করেন "একটি অসাধারণ সামরিক সাফল্য" হিসেবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
> “হয় শান্তি আসবে, নয়তো সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আমাদের লক্ষ্যবস্তু এখনো শেষ হয়নি।”
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্রে প্রবেশ করে এবং রাশিয়া বা অন্য কোনো শক্তি তা সরবরাহে এগিয়ে আসে, তবে মধ্যপ্রাচ্য তো বটেই— গোটা বিশ্বই প্রবেশ করবে এক অনিশ্চিত, ভয়ঙ্কর সময়ের মধ্যে।
আশা/

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
২ দিন আগে

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
৫ দিন আগে

বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
৫ দিন আগে

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না রক্তপাত। লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। একই সময়ে রাজধানী বৈরুতেও হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো দেশে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২৮ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধাক্কা খেল বিশ্ব জ্বালানি বাজার। ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
২৭ মে ২০২৬

দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
২৫ মে ২০২৬

চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৩ মে ২০২৬

অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে তাদের নিজ দেশে ফিরে আবেদন করতে হবে।
২৩ মে ২০২৬

চীনের শানসি প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কয়লা খনিতে প্রাণ হারিয়েছেন অন্তত আট শ্রমিক। এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন আরও ৩৮ জন শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
২৩ মে ২০২৬