
ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) ভোররাতে, রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরকারি সংবাদ সংস্থা নূর নিউজ জানায়, এ ঘটনার পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের দাবি অনুযায়ী, ইসরায়েলের বিমান বাহিনী ইরানে এই হামলা চালিয়েছে, যার ফলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দাবি করেছে, হামলায় আবাসিক ভবনও লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।
‘নেশন অফ লায়ন্স’ অপারেশন
টাইমস অফ ইসরায়েল সূত্রে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনী ‘নেশন অফ লায়ন্স’ নামে পূর্বপরিকল্পিত একটি সামরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালিয়েছে। অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তজ নিশ্চিত করেছেন, এটি ছিল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’। হামলায় অন্তত দুই ডজন জেট বিমান অংশ নেয় এবং এটি উচ্চমাত্রার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।
ইসরায়েলে জরুরি অবস্থা জারি
হামলার পরপরই ইসরায়েলজুড়ে ‘বিশেষ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। সরকার জানিয়েছে, ইরান থেকে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাবেশ এবং অধিকাংশ কর্মক্ষেত্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। আমাদের মিশন শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
যুক্তরাষ্ট্রের অবস্থান
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল একতরফাভাবে এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এতে কোনো সহায়তা করেনি এবং এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তারা রাজি হননি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও স্পষ্ট করে বলেছেন, “এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে, মধ্যপ্রাচ্যে আমাদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।”

ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার পথে একটি বড় অগ্রগতি হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাস্ট্রা দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই সমঝোতা শুধু দুই দেশের সামরিক সম্পর্কই নয়, বরং পুরো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
২ দিন আগে

বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করতে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে প্রবেশ এবং বসবাসের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ, মাত্র ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নিয়ম শিথিল করা এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য নতুন স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ।
৪ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং এই ঘটনার দায়ীরা রেহাই পাবে না।
৩ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় সৃষ্টি করেছে বহুল আলোচিত রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন
৩ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ জুলাই ২০২৬

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।
৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আসন্ন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম বাড়তে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ধারা যেন থামছেই না। গত প্রান্তিকে ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতনের পর নতুন বছরের দ্বিতীয়ার্ধের প্রথম দিনেও বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। এতে বিশ্বজুড়ে বিনিয়োগকারী, স্বর্ণ ব্যবসায়ী এবং মূল্যবান ধাতুর বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ জুলাই ২০২৬

সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী কর্মীর জন্য গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের বৈধতা পুনর্বহাল এবং ওয়ার্ক পারমিট নবায়নের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা আরও বাড়িয়ে ২০২৬ সালের শেষ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
২ জুলাই ২০২৬