
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে বড় ধরনের প্রশাসনিক রদবদল। বর্তমান সভাপতি ফারুক আহমেদকে পদচ্যুত করা হচ্ছে। তার স্থলে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আমিনুল বুলবুল চার মাসের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরিচালনা পর্ষদের আলোচনায় সভাপতিত্ব করবেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বৈঠকে বুলবুলকে প্রথমে বোর্ড সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, এরপরই সভাপতি মনোনয়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিসিবির আটজন পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এরপরই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের মনোনয়ন বাতিল করে আমিনুল বুলবুলকে নতুন মনোনীত সভাপতি হিসেবে বিসিবিতে চিঠি পাঠায়।
বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন, তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এই সিদ্ধান্ত সহজে মেনে নেবেন না। তিনি জানান, বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করা হয়েছে এবং তিনি শেষ পর্যন্ত আইনি ও কূটনৈতিক লড়াই চালিয়ে যাবেন।
ফারুক দাবি করেন, আইসিসি সভাপতি জয় শাহসহ অন্তত পাঁচ থেকে সাতজন পরিচালকের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। তার আশা, আইসিসির পক্ষ থেকে শিগগিরই বিসিবির কাছে চিঠি আসবে।
শ্রীলঙ্কায় অতীতে ঘটে যাওয়া এক ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে বোর্ড বাতিল করার পর আইসিসির হস্তক্ষেপে পুরনো কমিটিকে ফিরিয়ে আনা হয়েছিল। বাংলাদেশেও তেমন কিছু ঘটতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোহাগ/

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ধুঁকতে থাকা বাংলাদেশকে দারুণভাবে লড়াইয়ে ফিরিয়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট দেড়শ রান পূর্ণ করে দলকে বড় বিপর্যয় থেকে সামলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
৩ দিন আগে

সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের প্রথম সেশনে ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট।
৫ দিন আগে

৩ নভেম্বর ২০২৬

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩১ অক্টোবর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬