বিসিবি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ছোটদের জন্য দারুণ সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ করতে নতুন কাঠামোয় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণে আট বিভাগের দুটি করে দল মাঠে নামাবে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মূল দলের পাশাপাশি থাকবে ‘এনসিএল সেকেন্ড ইলেভেন’ নামের আরেকটি দল। একই সঙ্গে দুই দলের মধ্যে ক্রিকেটারদের ওঠানামার সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ মূল দলের ক্রিকেটারদের জায়গা ধরে রাখতে যেমন নিয়মিত পারফর্ম করতে হবে, তেমনি সেকেন্ড ইলেভেনে থাকা ক্রিকেটারদের জন্যও ভালো খেলে মূল দলে উঠে আসার সুযোগ থাকবে।
৬ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৫৫ | বিস্তারিত

বিশ্বকাপে না যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন সরকারের-দায়িত্বে যারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
১১ মে ২০২৬, ১৭:৪৬ | বিস্তারিত

পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন ৬
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে একসময় এক নামে চিনত সবাই—আফিফ হোসেন। ফর্মহীনতার কারণে দেড় বছর জাতীয় দলে অনুপস্থিত থাকার পর এবার দীর্ঘ সময়ের বিরতির পর ফের জাতীয় দলে ফিরে এলেন বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে পাকিস্তান সিরিজে সুযোগ পেয়েছেন লিটন দাসও।
৬ মার্চ ২০২৬, ০৩:১৬ | বিস্তারিত

এবার ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, হঠাৎ যে কারণে এমন সিদ্ধান্ত?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন প্রস্তুতির শেষ ধাপে ভারত ও শ্রীলঙ্কা, ঠিক তখনই ভারতে দেখা দিল বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত, উদ্বেগ আরও বেড়েছে সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৫ | বিস্তারিত

বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ: দেখুন নাটকীয় সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখন নাটকীয় নতুন মোড় নিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে সেই সিদ্ধান্তের পরপরই নতুন এক সমীকরণ সামনে আসায় আবারও বিশ্বকাপে ফেরার ক্ষীণ হলেও সম্ভাবনা দেখছে টাইগাররা। পাকিস্তানের অবস্থানেই বদলাতে পারে হিসাব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পিসিবি প্রধান মহসিন ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৫ | বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশাল সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এল বহুল প্রতীক্ষিত সুখবর। বাংলাদেশের ক্রিকেটে নতুন করে আশার আলো জ্বালাতে জাতীয় দলে ফেরার পথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আবারও দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিসিবির এক জরুরি বোর্ড সভা শেষে এই ইঙ্গিত পাওয়া যায়। জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিসিবির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সামনে থাকা আন্তর্জাতিক সিরিজগুলোতে সাকিব আল হাসানকে ...
২৬ জানুয়ারি ২০২৬, ২০:২৬ | বিস্তারিত

আইসিসির সঙ্গে বৈঠক শেষ বিসিবির: জানুন যেসব সিদ্ধান্ত আসল
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আজ (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্ট বার্তা দিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অবস্থান থেকে তারা সরে আসবে না। বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি এবং আইসিসি দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বিকল্প ...
১৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৭ | বিস্তারিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত, তবে ভারতের ভেন্যু থেকে সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। নিরাপত্তা উদ্বেগ এবং আইসিসির নমনীয়তা আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দল ভারতের ভেন্যুতে বাংলাদেশের খেলোয়াড়দের কিছু ঝুঁকি চিহ্নিত করে। বিসিবি শুরু থেকেই ক্রিকেটারদের নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছিল। শুরুতে আইসিসি ও বিসিসিআই ...
১৪ জানুয়ারি ২০২৬, ২৩:৫৫ | বিস্তারিত

বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর ভাষায়, এই ইস্যু মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার আলোচনার আওতাভুক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ...
১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ ও আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জিও সুপার’ পিসিবির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। কেন আগ্রহী পাকিস্তান প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কারণে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সম্ভব না হয়, তাহলে পাকিস্তান সেগুলো আয়োজন ...
১১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭ | বিস্তারিত

ভ্যানু নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি! হায়দ্রাবাদ-চেন্নাইয়ের নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত এক জটিলতা। ক্রিকেটার, সমর্থক এবং দেশীয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং কিছু উগ্রপন্থী হুমকির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ | বিস্তারিত

আইপিএলে নতুন করে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানাল বিসিবি
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটের পরিভাষায় ইনিংস ঘোষণা মানেই ম্যাচের সেই অধ্যায়ের ইতি আর ফিরে আসার সুযোগ নেই। ঠিক এমনই এক উদাহরণ টেনে ভারতের নতুন প্রস্তাবকে ব্যাখ্যা করেছেন বিসিবির এক পরিচালক। তার ভাষায়, ভারতের শেষ মুহূর্তের প্রস্তাব গ্রহণ করা মানে ইনিংস ঘোষণা করে আবার ব্যাটিংয়ে নামার চেষ্টা করা যা বাস্তবে অসম্ভব। সে কারণেই আগের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সিদ্ধান্তেই চূড়ান্ত অবস্থান গত রবিবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আসন্ন টি-টোয়েন্টি ...
৮ জানুয়ারি ২০২৬, ২০:১৪ | বিস্তারিত

এনওসি নিয়ে বিসিবির কড়া বার্তা: আইপিএলে যত ম্যাচ খেলবেন না মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: আইপিএলের নিলামে রেকর্ড দামে দল পাওয়ার পর থেকেই বড় প্রশ্ন পুরো আইপিএল খেলতে পারবেন তো মোস্তাফিজুর রহমান? এই জল্পনার মাঝেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফাহিম জানান, আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ। এই সময়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। কেন আইপিএল ছেড়ে দেশে ফিরবেন মোস্তাফিজ আইপিএলের মিনি ...
১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬ | বিস্তারিত

ফারুকের বিদায়, বিকেলে বিসিবির নতুন সভাপতির নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে বড় ধরনের প্রশাসনিক রদবদল। বর্তমান সভাপতি ফারুক আহমেদকে পদচ্যুত করা হচ্ছে। তার স্থলে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত আমিনুল বুলবুল চার মাসের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিচালনা পর্ষদের ...
৩০ মে ২০২৫, ১০:২৯ | বিস্তারিত

বিসিবির অর্থ স্থানান্তর নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফডি (ফিক্সড ডিপোজিট) হস্তান্তর নিয়ে চলমান বিতর্কে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা মুফতি ইনামুল হক শামীম। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিসিবির সভাপতি এবং পরিচালকদের সঙ্গে কথা বলেছেন। তাঁর মতে, এ নিয়ে বোর্ড শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে। শামীম বলেন, “বিসিবির অনেক আগে করা কিছু দীর্ঘমেয়াদি এফডি রয়েছে, যেগুলোর সুদের হার ছিল মাত্র ৫-৬ শতাংশ। এখন যেসব ব্যাংকে অর্থ স্থানান্তর করা হয়েছে, সেখানে সুদের হার ...
২৭ এপ্রিল ২০২৫, ১০:১৪ | বিস্তারিত

বিসিবিতে দুদকের অভিযান, পাপনের দিকে উঠছে অভিযোগের আঙুল
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন হঠাৎ করেই পড়ে গেছে দুর্নীতির তদন্তের মুখে। কোটি কোটি টাকার আর্থিক অসঙ্গতি, স্বচ্ছতার অভাব, আর আয়-ব্যয়ের গরমিল ঘিরে বিসিবির কর্মকাণ্ডে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে তিন সদস্যের একটি তদন্ত দল হঠাৎ বিসিবি কার্যালয়ে হাজির হয়ে প্রায় এক ঘণ্টা ধরে অনুসন্ধান চালায় ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে। দুদক জানিয়েছে, তারা তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছে। কমিশনের অনুমোদন পাওয়ার পরই ...
১৫ এপ্রিল ২০২৫, ২০:১৫ | বিস্তারিত
