
সিনিয়র রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আজ (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্ট বার্তা দিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অবস্থান থেকে তারা সরে আসবে না।
বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি এবং আইসিসি দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের জোর দাবি তোলে। আইসিসির প্রতিনিধিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশের মূল আপত্তি নিরাপত্তা নিয়ে। বিসিবি আগেই আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়, সমর্থক কিংবা সংবাদকর্মীদের জন্য ভারত সফর ঝুঁকিপূর্ণ হতে পারে। সে কারণেই নিরপেক্ষ কোনো দেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বোর্ড।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু গতকাল জানান, এ বিষয়ে বোর্ড ও সরকারের অবস্থান অভিন্ন। নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ দলকে ভারতে পাঠানোর প্রশ্নই ওঠে না। আজকের বৈঠকেও একই বার্তা স্পষ্টভাবে আইসিসির কাছে তুলে ধরা হয়েছে।
এ অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। বিসিবির আশা, আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে এবং দ্রুতই বিষয়টির নিষ্পত্তি হবে।

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
২১ ঘণ্টা আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
২১ ঘণ্টা আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
২২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (Immigrant Visa) প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্ত ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
১ দিন আগে

হাসান: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন সরকারি চাকরিজীবীরা নাজেহাল, ঠিক তখনই নতুন করে আশার বার্তা দিলেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অবশ্যই দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা লাখো কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি বড় ধরনের ইতিবাচক সংকেত।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
১ দিন আগে