আইসিসি সিদ্ধান্ত ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আইসিসির নতুন ঘোষণা: বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে সিদ্ধান্ত নিল সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে একসঙ্গে দুটি বড় সুখবর। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই দেশে বসতে যাচ্ছে আরেকটি বড় আইসিসি টুর্নামেন্ট। পাশাপাশি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো আর্থিক জরিমানা বা প্রশাসনিক শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাহোর বৈঠকে ইতিবাচক অগ্রগতি সম্প্রতি পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ | বিস্তারিত

বিপাকে আইসিসি: পাকিস্তান বিশ্বকাপে না খেললে বড় চমক!
নিজস্ব প্রতিবেদক: রাকিব: টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বয়কটের গুঞ্জন যখন আন্তর্জাতিক ক্রিকেটে উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আইসল্যান্ড ক্রিকেট। মজার ছলে হলেও বিষয়টিকে কেন্দ্র করে তারা বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি রসিকতাপূর্ণ পোস্টে জানায়, যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের জায়গায় খেলতে প্রস্তুত আইসল্যান্ড। পোস্টে কৌতুক করে আরও লেখা হয়, “পাকিস্তানের সিদ্ধান্ত ...
৩০ জানুয়ারি ২০২৬, ২৪:৫০ | বিস্তারিত

এবার ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, হঠাৎ যে কারণে এমন সিদ্ধান্ত?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন প্রস্তুতির শেষ ধাপে ভারত ও শ্রীলঙ্কা, ঠিক তখনই ভারতে দেখা দিল বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত, উদ্বেগ আরও বেড়েছে সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৫ | বিস্তারিত

বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ: দেখুন নাটকীয় সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখন নাটকীয় নতুন মোড় নিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে সেই সিদ্ধান্তের পরপরই নতুন এক সমীকরণ সামনে আসায় আবারও বিশ্বকাপে ফেরার ক্ষীণ হলেও সম্ভাবনা দেখছে টাইগাররা। পাকিস্তানের অবস্থানেই বদলাতে পারে হিসাব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পিসিবি প্রধান মহসিন ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৫ | বিস্তারিত

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ: পাকিস্তান খেলাবে কিনা? যা বললেন পিসিবি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: রাকিব: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে এক অভূতপূর্ব নাটকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের স্থানে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই ইস্যুকে কেন্দ্র করেই আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত জটিল আকার ধারণ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৩ | বিস্তারিত

তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন?
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে আসছে ভারতের মাটিতে গিয়ে তারা এই টুর্নামেন্ট খেলবে না। তবে পুরো বিষয়টির চূড়ান্ত ফয়সালা আসতে পারে আগামী ২১ জানুয়ারির মধ্যেই। ইএসপিএন-ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবির বৈঠকে এই সময়সীমার কথা জানানো হয়েছে। বৈঠকে বিসিবি নিজেদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী তবে অবশ্যই ভারতের বাইরে ...
১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫ | বিস্তারিত

আইসিসির সঙ্গে বৈঠক শেষ বিসিবির: জানুন যেসব সিদ্ধান্ত আসল
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আজ (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্ট বার্তা দিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অবস্থান থেকে তারা সরে আসবে না। বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি এবং আইসিসি দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বিকল্প ...
১৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৭ | বিস্তারিত
