
সিনিয়র রিপোর্টার

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন প্রস্তুতির শেষ ধাপে ভারত ও শ্রীলঙ্কা, ঠিক তখনই ভারতে দেখা দিল বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত, উদ্বেগ আরও বেড়েছে
সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নারী নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে হাসপাতালভিত্তিক সংক্রমণের ঝুঁকিও সামনে এসেছে।
বিশ্বকাপের আগমুহূর্তে নতুন স্বাস্থ্যঝুঁকি
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন দেশের ক্রিকেট দল, কর্মকর্তা ও হাজারো সমর্থকের ভারতে আগমনের কথা রয়েছে। এমন সময়ে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে বড় ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তা প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভ্রমণ ও ভেন্যু ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে।
নিপাহ ভাইরাস কতটা ভয়ংকর
নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত মারাত্মক হিসেবে পরিচিত। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে দেখা গেছে। দ্রুত শনাক্তকরণ ও কঠোর নিয়ন্ত্রণ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
আগেই বিতর্কে বিশ্বকাপ, নতুন করে উত্তাপ
স্বাস্থ্যঝুঁকির আগেই চলতি মাসের শুরু থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্ক চলছিল। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করে। একাধিক বৈঠক হলেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবার অথবা সোমবার।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
৪ দিন আগে

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬

বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না রক্তপাত। লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। একই সময়ে রাজধানী বৈরুতেও হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো দেশে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২৮ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধাক্কা খেল বিশ্ব জ্বালানি বাজার। ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
২৭ মে ২০২৬

দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
২৫ মে ২০২৬

চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৩ মে ২০২৬

অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে তাদের নিজ দেশে ফিরে আবেদন করতে হবে।
২৩ মে ২০২৬

চীনের শানসি প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কয়লা খনিতে প্রাণ হারিয়েছেন অন্তত আট শ্রমিক। এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন আরও ৩৮ জন শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
২৩ মে ২০২৬