বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্যাগের খবর
এই ট্যাগের খবর

যে কারণে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে, নতুন ব্যাটিং কোচ কে?
নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ | বিস্তারিত

ছোটদের জন্য দারুণ সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ করতে নতুন কাঠামোয় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণে আট বিভাগের দুটি করে দল মাঠে নামাবে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মূল দলের পাশাপাশি থাকবে ‘এনসিএল সেকেন্ড ইলেভেন’ নামের আরেকটি দল। একই সঙ্গে দুই দলের মধ্যে ক্রিকেটারদের ওঠানামার সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ মূল দলের ক্রিকেটারদের জায়গা ধরে রাখতে যেমন নিয়মিত পারফর্ম করতে হবে, তেমনি সেকেন্ড ইলেভেনে থাকা ক্রিকেটারদের জন্যও ভালো খেলে মূল দলে উঠে আসার সুযোগ থাকবে।
৬ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৫৫ | বিস্তারিত

বিশ্বকাপে না যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন সরকারের-দায়িত্বে যারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
১১ মে ২০২৬, ১৭:৪৬ | বিস্তারিত

বিপিএলে ফিক্সিং: দেখুন অভিযুক্তদের তালিকা-জবাবের সময় পাবেন যত দিন
নিজস্ব প্রতিবেদক: বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্তে উঠে এসেছে ম্যাচ ফিক্সিং, আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের যোগাযোগ এবং ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ।
৭ মে ২০২৬, ২২:৫৩ | বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তারিখ জানালেন তামিম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট অঙ্গনে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই বহুল প্রতীক্ষিত এই নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন তামিম ইকবাল।
২০ এপ্রিল ২০২৬, ২৩:০০ | বিস্তারিত

যে জটিলতা কাঁটলেই দেশে ফিরতে পারবেন সাকিব
নিজস্ব প্রতিবেদক: রাকিব: বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার Shakib Al Hasan। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব জানান, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে বাংলাদেশে দেখা যেতে পারে। তার এই মন্তব্যে নতুন করে আশায় বুক বেঁধেছেন কোটি ভক্ত।
১২ মার্চ ২০২৬, ০৩:১৩ | বিস্তারিত

নতুন বেতন কাঠামোতে বিসিবির চুক্তিতে ২৮ ক্রিকেটার, জানুন তাদের পরিচয়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারি থেকে ডিসেম্বর—পুরো ২০২৬ সালজুড়ে কার্যকর থাকবে এই চুক্তি। এবার মোট ২৮ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আগের বছরের তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। বরং যোগ হয়েছে বেশ কয়েকজন নতুন মুখ, যা ভবিষ্যতের পরিকল্পনায় বোর্ডের ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। গ্রেডিংয়ে বড় পরিবর্তন: ‘এ প্লাস’ আর নেই এবারের চুক্তিতে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে গ্রেডিং ...
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৮ | বিস্তারিত

সাকিব-মাশরাফিকে নিয়ে সুখবর দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পরপরই দেশের ক্রিকেটাঙ্গনে বড় বার্তা দিলেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় দলের দুই তারকা—সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা—কে ঘিরে সরকারের অবস্থান ইতিবাচক ও সহানুভূতিশীল। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার নমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রীর ভাষায়, “সাকিব ও মাশরাফি দেশের সম্পদ। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। সরকার চায়, ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১ | বিস্তারিত

আইসিসির নতুন ঘোষণা: বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে সিদ্ধান্ত নিল সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে একসঙ্গে দুটি বড় সুখবর। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই দেশে বসতে যাচ্ছে আরেকটি বড় আইসিসি টুর্নামেন্ট। পাশাপাশি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো আর্থিক জরিমানা বা প্রশাসনিক শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাহোর বৈঠকে ইতিবাচক অগ্রগতি সম্প্রতি পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ | বিস্তারিত

পাকিস্তান-ভারত ম্যাচের চালক আসনে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি পর্দার আড়ালের কূটনৈতিক তৎপরতাও এখন তুঙ্গে। কলম্বো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে বাংলাদেশ দল অংশ না নিলেও ১৫ ফেব্রুয়ারির বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ। ম্যাচটি নির্বিঘ্নভাবে আয়োজনের বিষয়ে আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর আলোচনায় এখন বাংলাদেশ একটি কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। লাহোরে জরুরি বৈঠক ও বাংলাদেশের সম্পৃক্ততা সূত্র বলছে, শুরুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪ | বিস্তারিত

এবার ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, হঠাৎ যে কারণে এমন সিদ্ধান্ত?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন প্রস্তুতির শেষ ধাপে ভারত ও শ্রীলঙ্কা, ঠিক তখনই ভারতে দেখা দিল বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত, উদ্বেগ আরও বেড়েছে সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৫ | বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিশাল সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এল বহুল প্রতীক্ষিত সুখবর। বাংলাদেশের ক্রিকেটে নতুন করে আশার আলো জ্বালাতে জাতীয় দলে ফেরার পথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আবারও দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিসিবির এক জরুরি বোর্ড সভা শেষে এই ইঙ্গিত পাওয়া যায়। জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিসিবির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সামনে থাকা আন্তর্জাতিক সিরিজগুলোতে সাকিব আল হাসানকে ...
২৬ জানুয়ারি ২০২৬, ২০:২৬ | বিস্তারিত

জাতীয় দলে ফিরছে সাকিব? বিসিবির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ বিরতির পর জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের সম্ভাবনা আবারও আলোচনার কেন্দ্রে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক বোর্ড সভায় বিশ্বসেরা এই অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। বোর্ড সূত্রের ইঙ্গিত, সাকিব যদি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকেন এবং নিজেকে জাতীয় দলের জন্য উপলভ্য ঘোষণা করেন, তাহলে তাকে দলে ফেরানোর বিষয়ে কোনো দ্বিধা রাখবে না নির্বাচকরা। বোর্ড সভায় কী সিদ্ধান্ত হলো শনিবার (২৪ জানুয়ারি, ২০২৬) অনুষ্ঠিত বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড ...
২৫ জানুয়ারি ২০২৬, ১৯:০২ | বিস্তারিত

মোস্তাফিজকে ছেড়েছে কেকেআর: পারিশ্রমিকের ৯ কোটি রুপি কি পাবেন?
নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’র নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্কোয়াড থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। এই চুক্তি বাতিলের পেছনে খেলোয়াড়ের কোনো ত্রুটি নেই; বরং বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনা তার ওপর প্রভাব ফেলেছে। দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ ও ‘অ্যান্টি বাংলাদেশি’ মনোভাবের কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে তাকে ছাড়তে বাধ্য করা হয় বলে জানা গেছে। মোস্তাফিজকে আইপিএলে দলে নেওয়া হয়েছিল ৯.২ কোটি রুপিতে, ...
৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫ | বিস্তারিত
