India Sri Lanka World Cup ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: হাসান: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ জাতীয় দল অংশ না নিলেও বিশ্বকাপের আলো থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছে না লাল-সবুজ। মাঠের খেলায় না থাকলেও ম্যাচ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে বিশ্বকাপেই থাকছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার এলিট প্যানেলের শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসির আন্তর্জাতিক প্যানেলের সদস্য গাজী সোহেল। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্বের সেরা ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ | বিস্তারিত

এবার ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, হঠাৎ যে কারণে এমন সিদ্ধান্ত?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যখন প্রস্তুতির শেষ ধাপে ভারত ও শ্রীলঙ্কা, ঠিক তখনই ভারতে দেখা দিল বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যা টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত, উদ্বেগ আরও বেড়েছে সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৫ | বিস্তারিত

বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর ভাষায়, এই ইস্যু মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার আলোচনার আওতাভুক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ...
১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

T-20 World Cup 2026: জানুন টিকিট মূল্য-দেখুন কেনার পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক: ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ইতোমধ্যেই গ্রুপ পর্বের টিকিট বিক্রি শুরু হয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে এই বিশ্বকাপ, যা ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে সমাপ্ত হবে। প্রথম দিন থেকেই গ্যালারিতে উপস্থিত হতে চাইলে ভক্তরা এখন অনলাইনে টিকিট বুক করতে পারবেন। সাশ্রয়ী টিকিট মূল্য: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট মূল্য রাখা হয়েছে সাশ্রয়ী, ...
১২ ডিসেম্বর ২০২৫, ২০:২৭ | বিস্তারিত
