
রির্পোটার

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখন নাটকীয় নতুন মোড় নিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে সেই সিদ্ধান্তের পরপরই নতুন এক সমীকরণ সামনে আসায় আবারও বিশ্বকাপে ফেরার ক্ষীণ হলেও সম্ভাবনা দেখছে টাইগাররা।
পাকিস্তানের অবস্থানেই বদলাতে পারে হিসাব
বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, আগামী শুক্রবার অথবা সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জন্য নতুন করে দরজা খুলে যেতে পারে।
কোন পথে ফিরতে পারে বাংলাদেশ
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল সরে দাঁড়ালে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী দল সুযোগ পায় এ ক্ষেত্রেও বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছিল। তবে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরে গেলে আইসিসি বিশেষ বিবেচনায় বাংলাদেশকে প্রথম বিকল্প হিসেবে ভাবতে পারে।
এখানে মূল পার্থক্য হলো গ্রুপ বিন্যাস। পাকিস্তান ‘এ’ গ্রুপে থেকে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা। পাকিস্তান নাম প্রত্যাহার করলে সেই গ্রুপেই বাংলাদেশের জায়গা হতে পারে। এতে বিসিবির দাবি অনুযায়ী ভারতের মাটিতে না খেলেই শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
আইসিসির কৌশল নাকি চাপের রাজনীতি
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি আইসিসির একটি কৌশলগত চালও হতে পারে। যে বাংলাদেশের পক্ষে পাকিস্তান বিশ্বকাপ বর্জনের হুমকি দিচ্ছে, সেই বাংলাদেশকে যদি পাকিস্তানের জায়গায় খেলতে দেওয়া হয়, তাহলে পিসিবির ওপর বড় চাপ তৈরি হবে। কারণ নিজেদের জায়গায় অন্য একটি দলকে সুযোগ করে দেওয়া পাকিস্তানের জন্য কূটনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে।
এখন সব নজর আগামী সপ্তাহের দিকে। পাকিস্তান কি সত্যিই বাংলাদেশের স্বার্থে নিজেদের অংশগ্রহণ থেকে সরে দাঁড়াবে, নাকি আইসিসির এই ‘মাস্টারস্ট্রোক’-এ পড়ে টুর্নামেন্টে থেকেই যাবে তার উত্তর সময়ই দেবে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
১৭ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
১৮ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
২০ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে