ক্রিকেট রাজনীতি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের তারিখ জানালেন তামিম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট অঙ্গনে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহেই বহুল প্রতীক্ষিত এই নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন তামিম ইকবাল।
২০ এপ্রিল ২০২৬, ২৩:০০ | বিস্তারিত

বিসিবির নতুন কমিটি ঘোষণা-নেতৃত্বে এলেন যারা
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেট অঙ্গনে বড় পরিবর্তন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি।
৭ এপ্রিল ২০২৬, ১৭:২৩ | বিস্তারিত

সাকিব-মাশরাফিকে নিয়ে সুখবর দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পরপরই দেশের ক্রিকেটাঙ্গনে বড় বার্তা দিলেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় দলের দুই তারকা—সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা—কে ঘিরে সরকারের অবস্থান ইতিবাচক ও সহানুভূতিশীল। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার নমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রীর ভাষায়, “সাকিব ও মাশরাফি দেশের সম্পদ। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। সরকার চায়, ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১ | বিস্তারিত

বিশ্বকাপের আগে বড় বিস্ফোরণ: পাকিস্তানের নতুন সিদ্ধান্ত, চাপে আইসিসি
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তেই আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে না নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তে এক প্রকার চাপে পড়ে গেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভার্চ্যুয়াল বৈঠক ডাকতে যাচ্ছে আইসিসি এমনটাই জানিয়েছে পাকিস্তানের জিও সুপার ও ভারতের এনডিটিভি। আইসিসির জরুরি বৈঠক, আলোচনায় শাস্তির প্রশ্ন ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫৫ | বিস্তারিত

বাংলাদেশের বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অবশেষে যা বললো শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার পাকিস্তানের অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ তুলে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, শুক্রবার থেকে সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ফলে বাবর আজমদের বিশ্বকাপ যাত্রা এখনো ঝুলে থাকলেও, সম্ভাব্য ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আয়োজক ...
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯ | বিস্তারিত

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। বাংলাদেশ ইস্যুতে সংহতি জানিয়ে একপর্যায়ে বিশ্বকাপ বর্জনের কথাও ভাবছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অবস্থান কি বদলাচ্ছে—এ প্রশ্নই এখন ক্রিকেটাঙ্গনের আলোচনার কেন্দ্রে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চেয়েছেন পিসিবি চেয়ারম্যান এই প্রেক্ষাপটে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকারের স্পষ্ট দিকনির্দেশনা চান তিনি। সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ...
২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ | বিস্তারিত

বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ: দেখুন নাটকীয় সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখন নাটকীয় নতুন মোড় নিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে সেই সিদ্ধান্তের পরপরই নতুন এক সমীকরণ সামনে আসায় আবারও বিশ্বকাপে ফেরার ক্ষীণ হলেও সম্ভাবনা দেখছে টাইগাররা। পাকিস্তানের অবস্থানেই বদলাতে পারে হিসাব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পিসিবি প্রধান মহসিন ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৫ | বিস্তারিত

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ: পাকিস্তান খেলাবে কিনা? যা বললেন পিসিবি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: রাকিব: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হয়েছে এক অভূতপূর্ব নাটকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের স্থানে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই ইস্যুকে কেন্দ্র করেই আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত জটিল আকার ধারণ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৩ | বিস্তারিত

তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন?
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে আসছে ভারতের মাটিতে গিয়ে তারা এই টুর্নামেন্ট খেলবে না। তবে পুরো বিষয়টির চূড়ান্ত ফয়সালা আসতে পারে আগামী ২১ জানুয়ারির মধ্যেই। ইএসপিএন-ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গত শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবির বৈঠকে এই সময়সীমার কথা জানানো হয়েছে। বৈঠকে বিসিবি নিজেদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী তবে অবশ্যই ভারতের বাইরে ...
১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫ | বিস্তারিত

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তাব: যে সিদ্ধান্ত নিল মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৬ আসর থেকে হঠাৎ বাদ পড়ার ঘটনায় বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ পেয়েও তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি এগিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি কেকেআর কর্তৃপক্ষ “নন-স্পোর্টিং কারণ” দেখিয়ে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। এর ফলে তার সঙ্গে থাকা ৯ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৪১ | বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ ও আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জিও সুপার’ পিসিবির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। কেন আগ্রহী পাকিস্তান প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কারণে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সম্ভব না হয়, তাহলে পাকিস্তান সেগুলো আয়োজন ...
১১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭ | বিস্তারিত

বিশ্বকাপে টাইগারদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় ভারত, তবু মন গলছে না বিসিবির
নিজস্ব প্রতিবেদক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে নজিরবিহীন কূটনৈতিক ও ক্রীড়াগত টানাপোড়েন। বিষয়টিকে শুধু একজন ক্রিকেটারের ইস্যু হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এই কঠোর অবস্থানের ফলে চরম চাপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ না গেলে কোটি টাকার লোকসানের শঙ্কা বিশ্বকাপের মতো বড় ...
৭ জানুয়ারি ২০২৬, ২১:১০ | বিস্তারিত

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা সম্ভব কিনা যা জানাল বিসিবি
নিজস্ব প্রতিবেদক: মাঠের লড়াই থেকে দীর্ঘদিনের দূরত্ব, তবুও ক্রিকেট পাড়ায় আলোচনাজুড়ে শুধুই সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করা এই বিশ্বসেরা অলরাউন্ডার সম্প্রতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জোরালো ইচ্ছা প্রকাশ করেছেন। সাকিবের এমন আকাঙ্খার পর এবার তাঁর ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বার্তা: ফিটনেস ও ফর্মই শেষ কথাবৃহস্পতিবার সাকিবের প্রত্যাবর্তন ইস্যুতে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তাঁর ...
২৬ ডিসেম্বর ২০২৫, ২৪:৩৪ | বিস্তারিত
