
সিনিয়র রিপোর্টার

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে নজিরবিহীন কূটনৈতিক ও ক্রীড়াগত টানাপোড়েন। বিষয়টিকে শুধু একজন ক্রিকেটারের ইস্যু হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এই কঠোর অবস্থানের ফলে চরম চাপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বাংলাদেশ না গেলে কোটি টাকার লোকসানের শঙ্কা
বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ দল অংশ না নিলে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন এবং টিকিট বিক্রি সব মিলিয়ে বিসিসিআইকে গুণতে হতে পারে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি। সে কারণেই শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে মরিয়া হয়ে উঠেছে ভারত। জানা গেছে, বাংলাদেশ দল ভারতে না খেললে পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক কাঠামোই বড় ধাক্কায় পড়বে।
শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় বাংলাদেশ
বাংলাদেশের স্পষ্ট অবস্থান তারা চাইছে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে। আইসিসি এ বিষয়ে আগেই নমনীয় মনোভাব দেখিয়েছে এবং ভেন্যু পরিবর্তনের প্রস্তাবেও সম্মতি জানিয়েছে বলে জানা যায়। তবে ভারত এখনো শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে রাজি করাতে।
রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবেও গলছে না বিসিবির মন
মুস্তাফিজকে আইপিএলে নিরাপত্তা দিতে না পারার অভিযোগের পর এবার পুরো বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। সাধারণত এমন নিরাপত্তা সরকারপ্রধান বা ভিআইপিরা পেয়ে থাকেন। কিন্তু এত উচ্চপর্যায়ের প্রস্তাবেও বিসিবি নিজেদের অবস্থান থেকে সরে আসছে না।
আজই আইসিসির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
দৈনিক প্রথম আলো জানিয়েছে, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে আজই আইসিসির সঙ্গে বিসিবির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে আইসিসির মাধ্যমেই ভারত বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেবে। তবে বিসিবির পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত এই প্রস্তাবেও তারা রাজি হবে না।
শক্ত অবস্থানে বাংলাদেশ, আক্ষেপে ভারত
এই পুরো ঘটনায় সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে বিসিবি ও বাংলাদেশের দৃঢ় অবস্থান। আইসিসি যেখানে ইতোমধ্যে নমনীয়, সেখানে ভারত শেষ মুহূর্তের প্রস্তাব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব ভারতের আফসোস ও আক্ষেপেরই প্রতিচ্ছবি। ফলে মুস্তাফিজের আইপিএল না খেলা এখন আর শুধু কলকাতা নাইট রাইডার্স বা আইপিএলের ‘দুঃখ’ নয় এটি রূপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির বড় এক ইস্যুতে।
মুস্তাফিজুর রহমান, আইপিএল বিতর্ক, বিসিবি সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট, বিশ্বকাপ ভেন্যু, ভারত বাংলাদেশ সম্পর্ক, বিসিসিআই চাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ক্রিকেট রাজনীতি, শ্রীলঙ্কা ভেন্যু, আইসিসি বৈঠক, বাংলাদেশ বনাম ভারত, ক্রিকেট নিরাপত্তা, মুস্তাফিজ ইস্যু, বিশ্বকাপ খবর,Mustafizur Rahman, IPL controversy, BCB decision, Bangladesh cricket, T20 World Cup, Venue change issue, BCCI pressure, ICC meeting, Bangladesh vs India, Cricket politics, World Cup security, Sri Lanka venue, IPL fallout, International cricket news, Mustafiz issue,

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬