বিশ্বকাপ ভেন্যু ট্যাগের খবর
এই ট্যাগের খবর

ভারত কি হবে না খেলা? বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তায় ক্রিকেট বিশ্ব
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াও ভারত সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্টের ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিএনএন এইচডি জানিয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে খেলতে যাওয়ার বিষয়ে জোরালো আপত্তি তুলেছে। তাদের আশঙ্কা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কড়া অবস্থান নিপা ভাইরাস ...
৩১ জানুয়ারি ২০২৬, ২৪:৪৫ | বিস্তারিত

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তাব: যে সিদ্ধান্ত নিল মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৬ আসর থেকে হঠাৎ বাদ পড়ার ঘটনায় বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ পেয়েও তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি এগিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি কেকেআর কর্তৃপক্ষ “নন-স্পোর্টিং কারণ” দেখিয়ে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। এর ফলে তার সঙ্গে থাকা ৯ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৪১ | বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ ও আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জিও সুপার’ পিসিবির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। কেন আগ্রহী পাকিস্তান প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কারণে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সম্ভব না হয়, তাহলে পাকিস্তান সেগুলো আয়োজন ...
১১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭ | বিস্তারিত

ভ্যানু নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি! হায়দ্রাবাদ-চেন্নাইয়ের নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত এক জটিলতা। ক্রিকেটার, সমর্থক এবং দেশীয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং কিছু উগ্রপন্থী হুমকির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ | বিস্তারিত

বিশ্বকাপে টাইগারদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় ভারত, তবু মন গলছে না বিসিবির
নিজস্ব প্রতিবেদক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে নজিরবিহীন কূটনৈতিক ও ক্রীড়াগত টানাপোড়েন। বিষয়টিকে শুধু একজন ক্রিকেটারের ইস্যু হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এই কঠোর অবস্থানের ফলে চরম চাপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ না গেলে কোটি টাকার লোকসানের শঙ্কা বিশ্বকাপের মতো বড় ...
৭ জানুয়ারি ২০২৬, ২১:১০ | বিস্তারিত

ফুটবল বিশ্বকাপ ২০২৬: দেখুন পূর্ণাঙ্গ সূচি-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: ফিফা অবশেষে প্রকাশ করেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি। শুক্রবার রাতে নিশ্চিত হয়েছিল কোন দল কোন গ্রুপে থাকবে এবং ম্যাচগুলো কোন তারিখে অনুষ্ঠিত হবে। তবে তখনো স্থির হয়নি ম্যাচগুলোর ভেন্যু ও শুরুর সময়। শেষ পর্যন্ত শনিবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা ঘোষণা দিয়েছে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের মাঠ ও সময়সূচি। ১১ জুন উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটিতে ২০২৬ সালের বিশ্বকাপ পর্দা উঠছে ১১ জুন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ...
৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ | বিস্তারিত
