রির্পোটার

ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াও ভারত সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা টুর্নামেন্টের ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিএনএন এইচডি জানিয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে খেলতে যাওয়ার বিষয়ে জোরালো আপত্তি তুলেছে। তাদের আশঙ্কা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কড়া অবস্থান
নিপা ভাইরাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, তারা ভারতের পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছেন। অন্যদিকে ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের আরও কয়েকটি দেশ ভারত সফর নিয়ে অনাগ্রহ দেখাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বর্তমানে দলগুলোর কাছে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।
করোনা থেকেও ভয়ংকর নিপা ভাইরাস?
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ও পিপিই ব্যবহারে কঠোর নির্দেশনা জারি করেছে। এই ভয়াবহ পরিসংখ্যানই মূলত ক্রিকেটবিশ্বে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভেন্যু বদলের গুঞ্জন জোরালো
নিপা আতঙ্কের জেরে পুরো বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার গুঞ্জন শোনা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচের মধ্যে ৩৫টি ভারতে ও ২০টি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে পুরো আসরই শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।
আইসিসির সামনে কঠিন সিদ্ধান্ত
শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো—কয়েক দিন আগেই নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করেছিল।
এখন নিপা ভাইরাসের মতো বড় স্বাস্থ্যঝুঁকির মুখে আইসিসি ভারতকে ভেন্যু হিসেবে বহাল রাখে নাকি বিকল্প পথে হাঁটে সেদিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেটবিশ্ব।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
৩ মিনিট আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২৩ ঘণ্টা আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
১ দিন আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
১ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে সিঙ্গাপুর ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হারেও। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো কিংবা সিঙ্গাপুর ডলার ভাঙানোর ক্ষেত্রে তাই প্রতিদিনের হালনাগাদ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের অর্থ পাঠানোর ক্ষেত্রে সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের আজকের বিনিময় হার গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর সময় রেটের সামান্য পরিবর্তনেও প্রাপ্ত টাকার পরিমাণে পার্থক্য দেখতে পারেন। তাই টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়া প্রয়োজন।
৩ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন এবং ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানার প্রয়োজন হয়। ডলার, ইউরো ও পাউন্ডের পাশাপাশি সৌদি রিয়াল, সিঙ্গাপুর ডলার এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
৩ দিন আগে