আইপিএল বিতর্ক ট্যাগের খবর
এই ট্যাগের খবর

কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তাব: যে সিদ্ধান্ত নিল মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৬ আসর থেকে হঠাৎ বাদ পড়ার ঘটনায় বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ পেয়েও তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি এগিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সম্প্রতি কেকেআর কর্তৃপক্ষ “নন-স্পোর্টিং কারণ” দেখিয়ে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। এর ফলে তার সঙ্গে থাকা ৯ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৪১ | বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ ও আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জিও সুপার’ পিসিবির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। কেন আগ্রহী পাকিস্তান প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কারণে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সম্ভব না হয়, তাহলে পাকিস্তান সেগুলো আয়োজন ...
১১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭ | বিস্তারিত

আইপিএলে মুস্তাফিজের ৯.২ লাখ রুপি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোয়াব সভাপতি
নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে গত বছরের ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতার চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছাড়তে বাধ্য হয় কলকাতা। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সরাসরি মন্তব্যের সুযোগ কম ছিল, তবে ভেতরে ভেতরে যোগাযোগ চালানো হয়েছিল বলে জানিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিথুন। মিথুন জানান, মুস্তাফিজের পাওনা টাকার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছিল। ...
৯ জানুয়ারি ২০২৬, ২১:০৭ | বিস্তারিত

আইপিএলে নতুন করে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানাল বিসিবি
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটের পরিভাষায় ইনিংস ঘোষণা মানেই ম্যাচের সেই অধ্যায়ের ইতি আর ফিরে আসার সুযোগ নেই। ঠিক এমনই এক উদাহরণ টেনে ভারতের নতুন প্রস্তাবকে ব্যাখ্যা করেছেন বিসিবির এক পরিচালক। তার ভাষায়, ভারতের শেষ মুহূর্তের প্রস্তাব গ্রহণ করা মানে ইনিংস ঘোষণা করে আবার ব্যাটিংয়ে নামার চেষ্টা করা যা বাস্তবে অসম্ভব। সে কারণেই আগের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সিদ্ধান্তেই চূড়ান্ত অবস্থান গত রবিবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আসন্ন টি-টোয়েন্টি ...
৮ জানুয়ারি ২০২৬, ২০:১৪ | বিস্তারিত

বিশ্বকাপে টাইগারদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে চায় ভারত, তবু মন গলছে না বিসিবির
নিজস্ব প্রতিবেদক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে নজিরবিহীন কূটনৈতিক ও ক্রীড়াগত টানাপোড়েন। বিষয়টিকে শুধু একজন ক্রিকেটারের ইস্যু হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এই কঠোর অবস্থানের ফলে চরম চাপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ না গেলে কোটি টাকার লোকসানের শঙ্কা বিশ্বকাপের মতো বড় ...
৭ জানুয়ারি ২০২৬, ২১:১০ | বিস্তারিত
