ICC ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বিশ্বকাপে না যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন সরকারের-দায়িত্বে যারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
১১ মে ২০২৬, ১৭:৪৬ | বিস্তারিত

বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ: দেখুন নাটকীয় সমীকরণ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখন নাটকীয় নতুন মোড় নিচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে সেই সিদ্ধান্তের পরপরই নতুন এক সমীকরণ সামনে আসায় আবারও বিশ্বকাপে ফেরার ক্ষীণ হলেও সম্ভাবনা দেখছে টাইগাররা। পাকিস্তানের অবস্থানেই বদলাতে পারে হিসাব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পিসিবি প্রধান মহসিন ...
২৭ জানুয়ারি ২০২৬, ২০:২৫ | বিস্তারিত

আইসিসির সঙ্গে বৈঠক শেষ বিসিবির: জানুন যেসব সিদ্ধান্ত আসল
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আজ (১৭ জানুয়ারি) ঢাকায় এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও স্পষ্ট বার্তা দিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার অবস্থান থেকে তারা সরে আসবে না। বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি এবং আইসিসি দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বিকল্প ...
১৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৭ | বিস্তারিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত, তবে ভারতের ভেন্যু থেকে সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। নিরাপত্তা উদ্বেগ এবং আইসিসির নমনীয়তা আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দল ভারতের ভেন্যুতে বাংলাদেশের খেলোয়াড়দের কিছু ঝুঁকি চিহ্নিত করে। বিসিবি শুরু থেকেই ক্রিকেটারদের নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছিল। শুরুতে আইসিসি ও বিসিসিআই ...
১৪ জানুয়ারি ২০২৬, ২৩:৫৫ | বিস্তারিত

বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে যা বলছে বিসিসিআই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে যে জল্পনা চলছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর ভাষায়, এই ইস্যু মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার আলোচনার আওতাভুক্ত। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ...
১২ জানুয়ারি ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করায় বাংলাদেশ ও আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছে, সেখানে নতুন এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে পাকিস্তান। ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলো নিজেদের দেশে আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘জিও সুপার’ পিসিবির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। কেন আগ্রহী পাকিস্তান প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা কারণে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো সম্ভব না হয়, তাহলে পাকিস্তান সেগুলো আয়োজন ...
১১ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭ | বিস্তারিত

ভ্যানু নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি! হায়দ্রাবাদ-চেন্নাইয়ের নাম আলোচনায়
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত এক জটিলতা। ক্রিকেটার, সমর্থক এবং দেশীয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং কিছু উগ্রপন্থী হুমকির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এবং ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ | বিস্তারিত
