
সিনিয়র রিপোর্টার

রাকিব: টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বয়কটের গুঞ্জন যখন আন্তর্জাতিক ক্রিকেটে উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আইসল্যান্ড ক্রিকেট। মজার ছলে হলেও বিষয়টিকে কেন্দ্র করে তারা বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে।
আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি রসিকতাপূর্ণ পোস্টে জানায়, যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের জায়গায় খেলতে প্রস্তুত আইসল্যান্ড। পোস্টে কৌতুক করে আরও লেখা হয়, “পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানা দরকার, কারণ ২ ফেব্রুয়ারির পর কলম্বোর ফ্লাইট পাওয়া কঠিন হয়ে যায়। আমাদের ওপেনার তো আবার ঠিকমতো ঘুমাতেই পারে না!”—এই মন্তব্য অল্প সময়েই ভাইরাল হয়ে পড়ে।
এই আলোচনার পেছনে রয়েছে সাম্প্রতিক বিতর্ক। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তে প্রকাশ্যে আপত্তি জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তার মতে, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশেরও পাকিস্তানের মতো ‘হাইব্রিড মডেল’-এ ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত ছিল।
হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে। তবে আইসিসির দাবি, ভারতের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকির তথ্য পাওয়া যায়নি। এই অবস্থান ঘিরেই পিসিবির কড়া প্রতিক্রিয়া, যার ফলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে এমন গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়েছে।
তবে বিতর্কের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ফলে শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এই নাটকীয় পরিস্থিতি এখন বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ছে।

ঐতিহাসিক এক জয়ে বিশ্ব ক্রিকেটে নতুন করে নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে শুধু ম্যাচই জেতেনি টাইগাররা, গড়েছে একের পর এক অনন্য কীর্তিও। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। একই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল-কে ধবলধোলাই করলেন নাজমুল হোসেন শান্তর দল।
২০ মে ২০২৬

সিলেট টেস্ট এখন রূপ নিয়েছে রোমাঞ্চকর এক ইতিহাসের লড়াইয়ে। পাকিস্তানের সামনে এমন এক লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ, যা টপকাতে পারলে ভেঙে যাবে টেস্ট ক্রিকেটের বহু বছরের পুরোনো বিশ্বরেকর্ড।
১৮ মে ২০২৬

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১৬ মে ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তান টেস্টে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রথম দিনেই। টস জিতে পাকিস্তানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শুরু থেকেই চাপে ফেলে বাংলাদেশকে। তবে লড়াই চালিয়ে যাচ্ছে টাইগার ব্যাটাররা।
১৬ মে ২০২৬

অবশেষে পাকিস্তান বধের স্বপ্ন পূরণ করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত এক লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলো টাইগাররা। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেল বাংলাদেশ।
১২ মে ২০২৬

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
১১ মে ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট-বলের লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচে দারুণ অবস্থান তৈরি করেছে স্বাগতিক বাংলাদেশ। বড় স্কোরের চাপ নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান।
৯ মে ২০২৬

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। শক্ত এই স্কোরের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে বাংলাদেশ।
৯ মে ২০২৬

বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্তে উঠে এসেছে ম্যাচ ফিক্সিং, আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের যোগাযোগ এবং ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ।
৭ মে ২০২৬