
নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার, ২৩ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। পরদিন শনিবার (২৪ মে) তাঁর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ পায়।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। অবস্থা অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রিয় অভিনেতা।
বলিউডের 'সন অব সারদার' ছবির সহ-অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, “মুকুল আর আমাদের মাঝে নেই—এটা ভাবতেই কষ্ট হয়। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই সে নিঃসঙ্গতায় ডুবে গিয়েছিল। কারো সঙ্গে দেখা করত না, একাকী জীবন যাপন করত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি রইল গভীর সহানুভূতি।”
অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের সঙ্গে একটি স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, “মুকুল কখনোই আমাদের তার অসুস্থতার কথা জানায়নি। আমাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে ছিল নিয়মিত। আজ সকালে খবরটা পেয়ে বারবার ফোন করলেও ও আর সাড়া দেয়নি।”
১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন মুকুল দেব। সেসময়ে সুস্মিতা সেন ও শ্রুতি কাপুরের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর 'ডন', 'আর রাজকুমার', 'ইয়ামলা পাগলা দিওয়ানা', 'সন অব সারদার'-সহ বহু হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।
বলিউড ছাড়াও তিনি তেলেগু, কন্নড় ও পাঞ্জাবি সিনেমায়ও অভিনয় করেছেন। পর্দায় শক্তিশালী পার্শ্বচরিত্রে তাঁকে দেখা যেত নিয়মিত। তাঁর বাস্তব ভাই, জনপ্রিয় অভিনেতা রাহুল দেবও মুকুলের চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত।
মুকুল দেবের অকালপ্রয়াণে বলিউড হারাল এক নির্ভরযোগ্য ও প্রতিভাবান অভিনেতাকে। সহকর্মী, বন্ধু এবং ভক্তদের চোখে জল এনে দিয়েছে এই মর্মান্তিক বিদায়।
সোহাগ/

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
১ দিন আগে

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
২ দিন আগে

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
২১ মে ২০২৬

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে পরিচালক সোহেল খানের আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ নগদ এক লক্ষ টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে।
২১ মে ২০২৬

দীর্ঘ বিতর্ক, সেন্সর জটিলতা এবং তারকাদের আপত্তির পর অবশেষে স্বস্তির খবর পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের এই আলোচিত সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
২১ মে ২০২৬

শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্টে স্মরণ করা হচ্ছে তাকে। তবে উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খানের একটি স্মৃতিচারণ বিশেষভাবে আলোচনায় এসেছে।
১৮ মে ২০২৬

বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককটেল ২। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও কৃতি স্যানন। দুই ভিন্ন ধারার সফল অভিনেত্রীর একসঙ্গে কাজ করা নিয়ে যেমন দর্শকের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
৮ মে ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার।
৭ মে ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন তার ব্যক্তিজীবন নিয়ে একসময় আলোচনায় ছিলেন। ২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিয়ে হলেও মাত্র দুই বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
৩ মে ২০২৬