
নিজস্ব প্রতিবেদক: সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫-এ অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মডেল, অভিনেত্রী ও নির্মাতাসহ ৯ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। অভিযোগে বলা হয়েছে, খেলাধুলার পরিবেশে অশালীন পোশাক ও আচরণের মাধ্যমে ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।
আইনজীবী জিএম মাহমুদ বলেন, "ক্রিকেট বাঙালির আবেগের জায়গা। খেলাধুলার নামে যদি অশ্লীলতা ছড়ানো হয়, তাহলে তা পারিবারিকভাবে দেখার যোগ্যতা হারায়।" তিনি আরও বলেন, "ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলা যদি বিকৃতভাবে উপস্থাপিত হয়, তাহলে তার সম্মানহানি ঘটে।"
৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হওয়া এই টুর্নামেন্টে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ অংশ নেন। তবে কিছু নারী খেলোয়াড়ের পোশাক ও আচরণ ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়।
নোটিশে বিশেষভাবে যে নয়জনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—মারিয়া, সিনথিয়া, ইয়াসমিন, কেয়া, পায়েল, নাদিয়া, আলিশা এবং নির্মাতা নিলা ইসলাম।
আইনি নোটিশে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে—কেন তাদের বিরুদ্ধে অভিযোগ অমূলক বিবেচনা করা উচিত। ব্যাখ্যা না দিলে মানহানি ও অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোহাগ/

অবশেষে পাকিস্তান বধের স্বপ্ন পূরণ করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত এক লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলো টাইগাররা। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেল বাংলাদেশ।
১ দিন আগে

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
২ দিন আগে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট-বলের লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচে দারুণ অবস্থান তৈরি করেছে স্বাগতিক বাংলাদেশ। বড় স্কোরের চাপ নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান।
৪ দিন আগে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। শক্ত এই স্কোরের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে বাংলাদেশ।
৪ দিন আগে

বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্তে উঠে এসেছে ম্যাচ ফিক্সিং, আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের যোগাযোগ এবং ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ।
৬ দিন আগে

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন গতি আনতে কাজ শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির এডহক কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্বের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গঠিত ১১ সদস্যের এই কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
৬ মে ২০২৬

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে প্রভাবিত লড়াইয়ে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
২ মে ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই বাংলাদেশ দলের জন্য এসেছে আরও বড় প্রাপ্তি র্যাংকিংয়ে একাধিক ক্রিকেটারের উল্লেখযোগ্য উন্নতি। সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার সব বিভাগেই টাইগারদের উত্থান স্পষ্ট হয়ে উঠেছে।
২৯ এপ্রিল ২০২৬

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পর থেকে বিনোদন আর উত্তেজনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই ফরম্যাটকে কেন্দ্র করে ২০০৮ সালে ভারতের হাত ধরে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যা অল্প সময়েই বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়। বর্তমানে এই টুর্নামেন্টের ১৯তম আসর মাঠে গড়াচ্ছে, আর তারই প্রেক্ষাপটে উঠে এসেছে এক বিশেষ আলোচনা।
২৮ এপ্রিল ২০২৬