
রিপোর্টার

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে ভালো মানের স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন আগের চেয়ে আরও বেশি টাকা গুনতে হবে। নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেশের গয়নার বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের কেনাকাটা ও বিয়ের মৌসুম সামনে থাকায় স্বর্ণপ্রেমী ও ক্রেতাদের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, সোমবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ করতে হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। যা দেশের স্বর্ণের বাজারে আবারও বড় মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা, স্থানীয় চাহিদা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিশেষ করে ঈদুল আজহার আগে স্বর্ণের দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর ঈদের সময় গয়নার বাজারে কেনাবেচা বেড়ে যায়। এর সঙ্গে এখন বিয়ের মৌসুমও চলছে। ফলে অনেকেই পরিবার বা বিশেষ আয়োজনের জন্য গয়না কেনার পরিকল্পনা করে থাকেন। ঠিক এমন সময় স্বর্ণের দামে নতুন উল্লম্ফন বাজারে নতুন চাপ তৈরি করেছে।
বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের দাম বাড়লেও চাহিদা পুরোপুরি কমে যায় না। কারণ উৎসব ও পারিবারিক আয়োজনের সঙ্গে স্বর্ণের সম্পর্ক দীর্ঘদিনের। তবে মূল্য বেড়ে যাওয়ায় অনেক ক্রেতা এখন বাজেট হিসাব করে কেনাকাটার সিদ্ধান্ত নিচ্ছেন। সামনে ঈদকে কেন্দ্র করে বাজারে স্বর্ণের দাম আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলেও ধারণা করছেন ব্যবসায়ীরা।

২ ঘণ্টা আগে

২ ঘণ্টা আগে

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা করছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৫ ঘণ্টা আগে

অক্টোবরে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা দুই দিনের সরকারি ছুটি। তবে এর সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করতে পারলে পাওয়া যেতে পারে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।
৬ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক গেজেট জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করলেও গেজেট জারির প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
৬ ঘণ্টা আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
৭ ঘণ্টা আগে