Bangladesh Jewellery News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

টানা ৩ দফা বৃদ্ধির পর কমল সোনার দাম, ভরিতে কত?
নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ | বিস্তারিত

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ | বিস্তারিত

স্বর্ণের বাজারে বিশাল ধস: ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে যে দামে
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ | বিস্তারিত

দেশের বাজারে আজকের স্বর্ণের বাজারদর (১৮ জুলাই)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে স্বস্তি বজায় রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী শুক্রবার (১৭ জুলাই) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে আগের ঘোষিত দামেই বিক্রি হচ্ছে সব ধরনের স্বর্ণ। গত মঙ্গলবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর নতুন কোনো মূল্য সমন্বয় না হওয়ায় আজও একই দামে ক্রেতারা স্বর্ণ কিনতে পারছেন।
১৮ জুলাই ২০২৬, ১৩:২৫ | বিস্তারিত

স্বর্ণের দামে বড় পতড়, জানুন আজকের বাজারদর (১৪ জুলাই)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও এলো দামের পরিবর্তন। মাত্র তিন দিনের ব্যবধানে আগের মূল্যবৃদ্ধি পুরোপুরি সমন্বয় করে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।
১৪ জুলাই ২০২৬, ১২:২৫ | বিস্তারিত

এক লাফে বাড়ল স্বর্ণের দাম, বেড়ে ভরিতে হল যত?
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা দাম কমার পর নতুন করে বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
২ জুলাই ২০২৬, ২২:৩২ | বিস্তারিত

স্বর্ণের নতুন দাম ঘোষণা: আজকে সোনার বাজারদর (২ জুলাই)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণের বাজারে আবারও এলো স্বস্তির খবর। টানা ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমেছে। ফলে স্বর্ণ ক্রেতাদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরে এসেছে।
২ জুলাই ২০২৬, ২২:১২ | বিস্তারিত

আবারও কমল স্বর্ণের মূল্য: জানুন আজকের বাজারদর
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য আবারও এসেছে স্বস্তির খবর। টানা ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে কমেছে রুপার দামও।
২ জুলাই ২০২৬, ০১:১৭ | বিস্তারিত

আজকে যে দামে বিক্রি হচ্ছে সোনা (১২ জুন)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণ ও রৌপ্য বাজারে আবারও দামের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় এবার এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১২ জুন ২০২৬, ১৬:১৩ | বিস্তারিত

ঈদের আগেই স্বর্ণের বাজারে আ’গুন, ভরিতে বাড়ল যত
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে ভালো মানের স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন আগের চেয়ে আরও বেশি টাকা গুনতে হবে। নতুন এই দাম কার্যকর হওয়ার পর দেশের গয়নার বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের কেনাকাটা ও বিয়ের মৌসুম সামনে থাকায় স্বর্ণপ্রেমী ও ক্রেতাদের মধ্যে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।
২৫ মে ২০২৬, ১৩:৪১ | বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বড় অঙ্কে দাম কমার মাত্র একদিন পরই ফের ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর নতুন দর ঘোষণা করেছে। সর্বশেষ স্বর্ণের দাম সব মানের স্বর্ণের দামই বাড়ানো হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য অলংকার কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। নতুন বাজারদর— ২২ ক্যারেট (সেরা মান): ২ লাখ ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯ | বিস্তারিত

লঙ্কাকাণ্ড সোনার বাজারে: জানুন আজকের স্বর্ণের দাম (২৭ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বগতি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। ফলে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে। কেন বাড়ল স্বর্ণের দাম বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি ...
২৭ জানুয়ারি ২০২৬, ০১:১৯ | বিস্তারিত
