
রির্পোটার

দেশের স্বর্ণবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বড় অঙ্কে দাম কমার মাত্র একদিন পরই ফের ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর নতুন দর ঘোষণা করেছে।
সর্বশেষ স্বর্ণের দাম
সব মানের স্বর্ণের দামই বাড়ানো হয়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য অলংকার কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। নতুন বাজারদর—
২২ ক্যারেট (সেরা মান): ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা)
২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা (বৃদ্ধি ২,০৯৯ টাকা)
১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা (বৃদ্ধি ১,৮০৮ টাকা)
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা (বৃদ্ধি ১,৪৫৮ টাকা)
কেন বাড়ল দাম
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের (Pure Gold) সরবরাহ ও মূল্য বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। সোমবার সকালে প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাজার পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়।
২৪ ঘণ্টায় বদলে গেল বাজার
স্বর্ণের বাজারে এমন দ্রুত উত্থান-পতন বিরল। মাত্র একদিন আগে, ৮ ফেব্রুয়ারি ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত ক্রেতারা সেই কম দামে স্বর্ণ কিনেছেন। এরপর নতুন সিদ্ধান্তে আবারও দাম বাড়ানো হয়।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। আগের নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে—
২২ ক্যারেট রুপা: ৬,৩৫৭ টাকা
২১ ক্যারেট রুপা: ৬,০৬৫ টাকা
১৮ ক্যারেট রুপা: ৫,১৯০ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ৩,৯০৭ টাকা
উল্লেখ্য, অলংকার কেনার সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি আলাদাভাবে যোগ হবে।

নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৩ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৪ ঘণ্টা আগে

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
১৬ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
১৮ ঘণ্টা আগে

ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে মুখোমুখি লড়াই ও সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস—সব পরিসংখ্যানেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
১৯ ঘণ্টা আগে

একটি দুর্ঘটনায় নিভে গেল ১৭ বছর বয়সী কিশোর মোঃ আশিকের প্রাণ। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুর্ঘটনাকবলিত বাসটি।
২২ ঘণ্টা আগে

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
১ দিন আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
১ দিন আগে