সদ্য সংবাদ
ছয় সন্তান জম্ম দিলেই বিশাল বড় পুরুষ্কার পাবে মা
নিজস্ব প্রতিবেদক: জনসংখ্যা হ্রাস এবং পারিবারিক বন্ধন দুর্বল হওয়ার আশঙ্কায় পরিবার গঠনে উৎসাহ দিতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে শুরু হওয়া এই উদ্যোগে সন্তান জন্ম ও বিবাহকে উৎসাহিত করতে আর্থিক ও সামাজিক প্রণোদনার কথা ভাবা হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউজ এমন কিছু প্রস্তাবনা নিয়ে কাজ করছে যাতে মায়েরা বেশি সন্তান নেওয়ার বিষয়ে আগ্রহী হন। জন্মহার হ্রাসের ফলে ভবিষ্যতে কর্মক্ষম মানুষের ঘাটতি এবং প্রবীণ জনগোষ্ঠীর চাপ বৃদ্ধির আশঙ্কা থেকেই এই পরিকল্পনার জন্ম।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান হারে জন্ম কমতে থাকলে অর্থনীতি চাপে পড়বে এবং সমাজে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে।
এই প্রেক্ষাপটে যে মায়েরা ছয় বা তার বেশি সন্তান জন্ম দেবেন, তাদের জাতীয়ভাবে সম্মানিত করার প্রস্তাব আনা হয়েছে। সেইসঙ্গে থাকছে নানা সুবিধাও।
প্রস্তাবিত সুবিধাগুলো হলো:
১. বেবি বোনাস: প্রতিটি নবজাতকের জন্য মাকে এককালীন ৫ হাজার ডলার দেওয়া হবে।
২. বিবাহিতদের জন্য স্কলারশিপ: বিশ্ববিখ্যাত ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বরাদ্দ থাকবে বিবাহিত ছাত্রছাত্রী বা যাঁরা বাবা-মা হয়েছেন, তাদের জন্য।
৩. জাতীয় মাতৃত্ব মেডেল: যেসব মা ছয় বা তার বেশি সন্তান জন্ম দেবেন, তাঁদের প্রতীকি সম্মাননা প্রদান করা হবে।
৪. আইভিএফ চিকিৎসায় সহায়তা: যেসব দম্পতির প্রাকৃতিকভাবে সন্তান নেওয়া সম্ভব নয়, তাদের ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) চিকিৎসার জন্য ভর্তুকি দেওয়া হবে।
এই প্রস্তাবনার মূল লক্ষ্য হলো—পরিবার গঠনকে উৎসাহিত করা এবং একটি ভারসাম্যপূর্ণ, ভবিষ্যতমুখী সমাজ ও অর্থনীতি নিশ্চিত করা।
রাকিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)