সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
হাসান: সরকারি চাকরিজীবীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হয়, তবে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে দ্রুত ঘোষণার সম্ভাবনা অনিশ্চিত থাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সময় খুব কম থাকায় পে-স্কেল ঘোষণা করা সহজ নয়।
ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, পে-স্কেল বাস্তবায়ন সহজ কাজ নয়। এতে অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট সক্ষমতা সহ নানা বিষয় জড়িত। আমরা কাজ করছি, তবে এই ছোট সময়ে সম্পূর্ণ ঘোষণা করা সম্ভব হবে না।
তিনি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেছেন। এসডিএফ আয়োজিত এক সেমিনারে তিনি উল্লেখ করেছেন, দারিদ্র্য বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে জটিলতা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আইনগত দুর্বলতা, দুর্নীতি ও জটিল সিস্টেম দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন।
ড. আহমেদ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, নারীরা উদ্যমী, হিসাব-নিকাশে দক্ষ এবং পরিবারের কল্যাণে খরচ করেন। এছাড়া শহরকে বিকেন্দ্রীকরণ করে গ্রামকে আরও আকর্ষণীয় করার পরামর্শও তিনি দেন।
পে কমিশনের সময়সীমার বিষয়েও তথ্য প্রকাশ করা হয়েছে। গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুবিধা ও পে পর্যালোচনার জন্য গঠিত পে কমিশনের সুপারিশ জমার নির্ধারিত সময় সীমা ছয় মাস, অর্থাৎ কমিশনের হাতে রয়েছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর