-3.jpeg)
রিপোর্টার

ঢাকার মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার যে ঘটনা ঘটেছে, তার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। তবে সুরতহাল প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ বর্ণনা, যা তদন্তকারীদেরও শিউরে উঠতে বাধ্য করেছে।
সুরতহালে দেখা যায়, নিহত লায়লা আফরোজার শরীরজুড়ে ছিল ৩০টি ক্ষতের চিহ্ন। তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা বিনতে আজিজের গলায় পাওয়া গেছে চারটি গভীর আঘাত, যা প্রাণঘাতী রক্তক্ষরণের কারণ হয়েছে।
লায়লা আফরোজার ক্ষতগুলোর মধ্যে ছিল- বাম গালে ৩টি, থুতনিতে ৪টি, গলার নিচে বাম পাশে ৫টি,বাম হাতে ৩টি, বাম হাতের কব্জিতে ১টি, ডান হাতের কব্জিতে ২টি, বুকের বাম পাশে ৯টি, পেটের বাম পাশে ২টি, তলপেটের নিচে ১টি।
অন্যদিকে নাফিসার বুকের দুই পাশে ৪টি গভীর ক্ষত দেখা যায়। সবগুলো আঘাতই ধারালো অস্ত্রের এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে সুরতহালে উল্লেখ রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে এত নৃশংস সুরতহাল তারা খুব কমই দেখেছেন। আঘাতের ধরন দেখে তাদের ধারণা ঘাতক সম্ভবত প্রশিক্ষিত বা অভ্যস্ত।
পুলিশ জানায়, বাসা তল্লাশির সময় বাথরুম থেকে একটি চাইনিজ সুইচ গিয়ার এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো দিয়েই মা–মেয়েকে হত্যা করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গৃহকর্মী আয়েশা সোমবার সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে বাসায় প্রবেশ করে। পরে ৯টা ৩৬ মিনিটে তাকে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম জানান, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে মাত্র চার দিন আগে আয়েশাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। সে প্রতিদিন সকালে এসে কাজ করত। এরমধ্যে রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায় তখন সন্দেহ হলেও আয়েশাকে কিছু বলা হয়নি।
তিনি বলেন, মেয়েটির পরিচয় বা ফোন নম্বর চাওয়া হলে আয়েশা দাবি করে, তার মা–বাবা আগুনে পুড়ে মারা গেছেন এবং সে নিজেও আগুনে দগ্ধ হয়েছিল। এ অজুহাতে সে তার পরিচয় দিতে অস্বীকৃতি জানায়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে এবং সেগুলো যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজে হত্যার আগে ও পরে তার উপস্থিতি এবং আচরণ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
৫২ মিনিট আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
১০ ঘণ্টা আগে

রাকিব: সারা দেশে কয়েকদিনের জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই দেশের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সন্ধ্যার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে

রাকিব: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে টানা ছুটি থাকলেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ছুটির সময়েও দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে

হাসান: চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ মার্চ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
১১ ঘণ্টা আগে

হাসান: বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই থাকে। নতুন দেশ, ভিন্ন সংস্কৃতি আর অজানা পরিবেশ ঘুরে দেখার আকর্ষণ মানুষকে সবসময় টানে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা পাওয়ার জটিলতা ও খরচ। সুখবর হলো—বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের বেশ কিছু দেশে ভিসা ছাড়াই বা সহজ ব্যবস্থায় ভ্রমণের সুযোগ পান।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সাংবিধানিকভাবে এখন কেবল জাতীয় সংসদ-এর অধিবেশনই চলছে, অন্য কোনো পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।
১ দিন আগে

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
১ দিন আগে