
রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
এই হামলার প্রেক্ষাপটে সামনে এসেছে আরও ভয়ংকর তথ্য হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই সংগঠক আগেই ‘টার্গেট কিলিং’-এর ঝুঁকিতে ছিলেন বলে সরকারকে স্পর্শকাতর তথ্য জানানো হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
কিলিং লিস্টে কারা? হাদির পাশাপাশি আরও যাদের নাম
সূত্রমতে, টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও কয়েকজন জুলাই সংগঠকের নাম উঠে আসে।
সংশ্লিষ্টরা জানান, সেপ্টেম্বর মাসেই যুক্তরাজ্যপ্রবাসী এক আইনজীবীর মাধ্যমে এই সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এমনকি হাদি, হাসনাত ও ফুয়াদ নিজেরাই আলাদাভাবে হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীল মহলের নজরে আনেন।
বিদেশি সূত্র, গোয়েন্দা তথ্য ও উপেক্ষার অভিযোগ
সূত্র জানায়, যুক্তরাজ্যপ্রবাসী ওই আইনজীবী পেশাগত কারণে বিশ্বের একাধিক দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই তিনি জুলাই সংগঠকদের ওপর হামলার বিষয়ে বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট তথ্য পান। তিনি ঢাকায় এসে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ প্রসঙ্গে বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্য আমরা সরকারকে জানিয়েছিলাম। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু ব্যক্তিগত নিরাপত্তা দিলেই সমস্যার সমাধান হয় না।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লোক দেখানো অভিযান পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।
হামলার নেপথ্যে কারা? বিদেশে থাকা ভাড়াটে খুনির নাম
পুলিশ সূত্র জানিয়েছে, হাদির ওপর হামলার ঘটনায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ‘ফিলিপ ওরফে গারো ফিলিপ’ নামের এক ভাড়াটে কিলারের নাম উঠে এসেছে। হামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের ধারণা, ফিলিপকে আটক করা গেলে এই কিলিং মিশনের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের পরিচয় বেরিয়ে আসতে পারে।
এদিকে, এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। পরে আইজিপি বাহারুল আলম খুদেবার্তায় জানান, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি।

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
৫৩ মিনিট আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
১০ ঘণ্টা আগে

রাকিব: সারা দেশে কয়েকদিনের জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই দেশের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সন্ধ্যার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে

রাকিব: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে টানা ছুটি থাকলেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ছুটির সময়েও দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে

হাসান: চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ মার্চ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
১১ ঘণ্টা আগে

হাসান: বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই থাকে। নতুন দেশ, ভিন্ন সংস্কৃতি আর অজানা পরিবেশ ঘুরে দেখার আকর্ষণ মানুষকে সবসময় টানে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা পাওয়ার জটিলতা ও খরচ। সুখবর হলো—বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের বেশ কিছু দেশে ভিসা ছাড়াই বা সহজ ব্যবস্থায় ভ্রমণের সুযোগ পান।
১২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সাংবিধানিকভাবে এখন কেবল জাতীয় সংসদ-এর অধিবেশনই চলছে, অন্য কোনো পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।
১ দিন আগে

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
১ দিন আগে