হাদি গুলিবিদ্ধ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হাদিকে হ’ত্যাচেষ্টা: তদন্তে নতুন মোড়-ফয়সালের সহযোগী আটক
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাবের মিডিয়া উইং পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন কবির র‍্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সর্বশেষ ...
১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ | বিস্তারিত

হাদিকে হ’ত্যাচেষ্টা: যেভাবে দেশ ত্যাগ করল ২ শু’টার
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুই আততায়ী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ রোববার এই তথ্য যুগান্তরকে জানান। হোসাইন শাহিদ বলেন, অভিযুক্ত দুই শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই পরিকল্পিতভাবে পলায়ন করে। তারা প্রথমে একটি প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়ার দিকে যায়, সেখান থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০০ | বিস্তারিত

হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার প্রেক্ষাপটে সামনে এসেছে আরও ভয়ংকর তথ্য হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই সংগঠক আগেই ‘টার্গেট কিলিং’-এর ঝুঁকিতে ছিলেন বলে সরকারকে স্পর্শকাতর তথ্য জানানো হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। কিলিং ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:২৭ | বিস্তারিত

হাদিকে গু’লি করা যুবকদের শনাক্ত, যেকোন সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে।” এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭ | বিস্তারিত

হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি। আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮ | বিস্তারিত

হাদির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়ে মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত গুরুতর ক্ষতি হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং আপাতত নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা হবে না। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ | বিস্তারিত

গুলিবিদ্ধ হওয়ার আগে একসঙ্গে লাঞ্চ করবেন বলেছিলেন হাদী, আরো যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে সঙ্গে থাকা সহযোগীরা বলেছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পরই তারা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাদীর সহযোগী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়। ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮ | বিস্তারিত

হাদীর মাথার ভেতরে গুলি: বের করতে চলছে সার্জারি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাদীর মাথার ভেতরে এখনও গুলি অবস্থান করছে এবং তাকে বাঁচাতে চিকিৎসকদের পক্ষ থেকে জরুরি অস্ত্রোপচার চালানো হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, হাদীর অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি বলেন, তার মাথার ভেতরে গুলি রয়েছে। অবস্থার জটিলতার কারণে বর্তমানে অপারেশন থিয়েটারে ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১ | বিস্তারিত
