রাজনৈতিক হামলা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হাদিকে হ’ত্যাচেষ্টা: তদন্তে নতুন মোড়-ফয়সালের সহযোগী আটক
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাবের মিডিয়া উইং পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন কবির র‍্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সর্বশেষ ...
১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ | বিস্তারিত

বন্ধ ঘোষণা হাদির ইনকিলাব কালচারাল সেন্টার! কারন কি জানুন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে। পেজ থেকে ভিন্ন বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আরেকটি ঘোষণায় বলা হয়, এই মুহূর্তে আমরা ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৮ | বিস্তারিত

হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার প্রেক্ষাপটে সামনে এসেছে আরও ভয়ংকর তথ্য হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই সংগঠক আগেই ‘টার্গেট কিলিং’-এর ঝুঁকিতে ছিলেন বলে সরকারকে স্পর্শকাতর তথ্য জানানো হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। কিলিং ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:২৭ | বিস্তারিত

হাদিকে গু’লি করা যুবকদের শনাক্ত, যেকোন সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে।” এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭ | বিস্তারিত

হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি। আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮ | বিস্তারিত

হাদীর মাথায় গুলি নেই! চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢামেক পরিচালক
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদীর মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। এছাড়া চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, হাদীর অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন গুলি মাথা থেকে বের হয়ে গেছে। তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য ...
১২ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭ | বিস্তারিত
