শরিফ ওসমান হাদি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

শহীদ হাদি হ’ত্যার দুই সহযোগী গ্রেফতার ভারতে-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুই সহযোগীকে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তদন্তে চাঞ্চল্যকর তথ্যসংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বর্তমানে বাংলাদেশে নেই। সীমান্ত পেরিয়ে তিনি অবৈধভাবে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৯ | বিস্তারিত

হাদির র’ক্তের দাগ না শুকাতেই ঢাবিতে কনসার্ট
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর মাত্র এক সপ্তাহ না পেরোতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্করে কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। রাজু ভাষ্করে আজকের কনসার্টের পোস্টার এবং আয়োজনের ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী এই কনসার্টকে অপ্রত্যাশিত ও শোকপ্রবণ সময়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে দেখছেন। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, এমন শোকের সময়ে এমন অনুষ্ঠান আয়োজন কি ঠিক? গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলিতে গুরুতর আহত হাদিকে ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮ | বিস্তারিত

হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত পরিকল্পনা। বিদেশ থেকে ফিরে একটি ‘শুটার টিম’ গঠন করা হয়। টার্গেট বাস্তবায়নের আগে শিকারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয়, এবং মাত্র সাত দিনের মধ্যে প্রাণঘাতী হামলা চালানো হয়। হত্যার ১২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত শুটার ফয়সাল দেশ ত্যাগ করে, আর গুরুত্বপূর্ণ আলামত পরিকল্পনা অনুযায়ী গায়েব করা হয়। গোয়েন্দা রিপোর্ট: শুটার টিমের ধাপ ধাপে পরিকল্পনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের ...
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২ | বিস্তারিত

অবশেষে হাদির খু’নি ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্ত-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই সে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশে প্রবেশ করে। আলামত গায়েব, সহযোগীদের জবানবন্দিতে পলায়নের তথ্য তদন্তে জানা গেছে, হামলার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত সরিয়ে ফেলা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের দুই সহযোগীর জবানবন্দিতে উঠে ...
১৯ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫ | বিস্তারিত

হাদিকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর, কে দিচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের অর্ধ কোটি টাকা?
নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আগামীকাল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে শরিফ ওসমান হাদিকে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ওমর বিন হাদি। তিনি জানান, হাদির চিকিৎসা সংক্রান্ত সব বিষয়ে সরকার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে ব্যাংককে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ইতোমধ্যে প্রায় ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৫ | বিস্তারিত

হাদিকে হ’ত্যাচেষ্টা: যেভাবে দেশ ত্যাগ করল ২ শু’টার
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুই আততায়ী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ রোববার এই তথ্য যুগান্তরকে জানান। হোসাইন শাহিদ বলেন, অভিযুক্ত দুই শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই পরিকল্পিতভাবে পলায়ন করে। তারা প্রথমে একটি প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়ার দিকে যায়, সেখান থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০০ | বিস্তারিত

হাদিকে থাইল্যান্ড নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার এ ব্যাপারে তাদের পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে ব্যাংককে স্থানান্তর করার ইচ্ছা রয়েছে এবং সেই অনুযায়ী এয়ার ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:৪৩ | বিস্তারিত

হাদির অবস্থা আশঙ্কাজনক: যা জানালো মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের চেয়ে বেড়েছে এবং একইসঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন হাদির সর্বশেষ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:২৫ | বিস্তারিত

বন্ধ ঘোষণা হাদির ইনকিলাব কালচারাল সেন্টার! কারন কি জানুন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে। পেজ থেকে ভিন্ন বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আরেকটি ঘোষণায় বলা হয়, এই মুহূর্তে আমরা ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৮ | বিস্তারিত

হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার প্রেক্ষাপটে সামনে এসেছে আরও ভয়ংকর তথ্য হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই সংগঠক আগেই ‘টার্গেট কিলিং’-এর ঝুঁকিতে ছিলেন বলে সরকারকে স্পর্শকাতর তথ্য জানানো হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। কিলিং ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:২৭ | বিস্তারিত

হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে চালানো গুলির ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য পেয়েছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনার পরই দুই যুবক মোটরসাইকেলে ঝড়ের গতিতে সেখান থেকে পালিয়ে ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৪:০৬ | বিস্তারিত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি গু’লি’বিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: হাসান: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯ | বিস্তারিত
