
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে।
রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার এ ব্যাপারে তাদের পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে ব্যাংককে স্থানান্তর করার ইচ্ছা রয়েছে এবং সেই অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সের সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ জন্য ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে সরকার ঘোষণা দিয়েছিল, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্র বহন করবে তবে চিকিৎসকদের অনুমোদনের ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে প্রকাশিত খবরে জানা গিয়েছিল, হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। রোববার সকালে পরিবার ও একাধিক সূত্র জানায়, সরকার সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিল। তবে পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গন্তব্য পরিবর্তন করে থাইল্যান্ডের ব্যাংকক নির্ধারণ করা হয়।
হাদির গুরুতর অবস্থার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে বিদেশে পাঠানোর আশ্বাস দেন। এ বিষয়ে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করলে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ আগেই জানিয়েছেন, শরিফ ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাকে বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। রোববার চিকিৎসার দ্বিতীয় দিনে মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করে।
সর্বশেষ সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের তুলনায় আরও বেড়েছে, যা চিকিৎসকদের মতে অত্যন্ত উদ্বেগজনক। তবে ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের সাপোর্ট বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব সচল আছে।
চিকিৎসকরা জানিয়েছেন, কিডনির কার্যক্ষমতা এখনো বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। তবে ব্রেন ইনজুরির কারণে হরমোনজনিত ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় ইউরিন আউটপুটে তারতম্য দেখা যাচ্ছে। এ কারণে এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত চাপের কারণে রক্তচাপে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। রক্তচাপ, হৃদযন্ত্রের স্থিতিশীলতা ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
৬ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
৮ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
৮ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
১ দিন আগে