বাংলাদেশ ব্রেকিং নিউজ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

লকডাউনে কোথায় কী হচ্ছে? একনজরে দেখুন পুরো বাংলাদেশের পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে। গত কয়েক দিনে দেশের অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ | বিস্তারিত

নারায়ণগঞ্জে ভয়াবহ আ’গু’ন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ এপ্রিল ২০২৬, ২১:৪২ | বিস্তারিত

হঠাৎ পুলিশে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক: দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
২২ এপ্রিল ২০২৬, ১৩:৫৫ | বিস্তারিত

মিরপুরে বিদ্যালয় থেকে রাতে অচেতন অবস্থায় ছাত্রী উদ্ধার, অতপর...
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সংঘটিত একটি ভয়াবহ ঘটনা সারাদেশে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি মাধ্যমিক বিদ্যালয়ের দোতলার করিডর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ১১ বছরের এক মেয়েশিশুকে। তার নিস্তেজ দেহ দেখে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মেয়েটির পুরো শরীর দুর্বল, এবং চিকিৎসকদের আশঙ্কা সে যৌন সহিংসতার শিকার হতে পারে।
১০ এপ্রিল ২০২৬, ১৮:৪৩ | বিস্তারিত

হাদিকে হ’ত্যাচেষ্টা: যেভাবে দেশ ত্যাগ করল ২ শু’টার
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুই আততায়ী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহিদ রোববার এই তথ্য যুগান্তরকে জানান। হোসাইন শাহিদ বলেন, অভিযুক্ত দুই শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই পরিকল্পিতভাবে পলায়ন করে। তারা প্রথমে একটি প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়ার দিকে যায়, সেখান থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০০ | বিস্তারিত

হাদিকে থাইল্যান্ড নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার এ ব্যাপারে তাদের পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে ব্যাংককে স্থানান্তর করার ইচ্ছা রয়েছে এবং সেই অনুযায়ী এয়ার ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:৪৩ | বিস্তারিত

হাদির অবস্থা আশঙ্কাজনক: যা জানালো মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের চেয়ে বেড়েছে এবং একইসঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন হাদির সর্বশেষ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:২৫ | বিস্তারিত

৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ: জানুন বর্তমান অবস্থা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধারের পর হাসপাতালের শয্যায় শেষ নিঃশ্বাস ফায়ার সার্ভিসের দল রাত ৯টা ৫ মিনিটের দিকে প্রায় ৪০ ফুট গভীরতা থেকে শিশুটিকে বাইরে তুলে আনে। দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য ও ...
১২ ডিসেম্বর ২০২৫, ২৪:৪৬ | বিস্তারিত

দীর্ঘ ৩২ ঘণ্টা পর উদ্ধার হল শিশু সাজিদ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে গভীর নলকূপের কূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুরো দেশ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশনস ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী ৩৩ ঘণ্টা দীর্ঘ উদ্ধার অভিযানের সফল সমাপ্তির কথা সাংবাদিকদের নিশ্চিত করেন। ৩৩ ঘণ্টার টানটান উত্তেজনার পর সফল অপারেশন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের বিশেষায়িত দল অভিযান শেষ করে শিশুটিকে মাটির ৫০ ফুট ...
১২ ডিসেম্বর ২০২৫, ২৪:৩১ | বিস্তারিত

মোহাম্মদপুরের হ’ত্যাকান্ড: আটক সেই গৃহকর্মী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর বরিশালের নলছিটি এলাকায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানা জানায়, গ্রেফতার হওয়া আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। মামলার নথি ও তদন্ত প্রক্রিয়া অনুসারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের একটি ১৪ তলা ভবনের ...
১০ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫ | বিস্তারিত
