Evercare Hospital Dhaka ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ | বিস্তারিত

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট হয়ে ঢাকায় আগমন এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করা উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ ...
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ | বিস্তারিত

বেগম জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন অগ্রগতির খবর পাওয়া গেছে। দীর্ঘ এক মাস হাসপাতালে কাটানোর পর গত কয়েক সপ্তাহের তুলনায় তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তাঁর শরীরে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। অস্ত্রোপচার ও বর্তমান পরিস্থিতি: শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ...
১৯ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭ | বিস্তারিত

হাদিকে হ’ত্যাচেষ্টা: তদন্তে নতুন মোড়-ফয়সালের সহযোগী আটক
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাবের মিডিয়া উইং পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন কবির র‍্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সর্বশেষ ...
১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ | বিস্তারিত

হাদিকে থাইল্যান্ড নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার এ ব্যাপারে তাদের পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে ব্যাংককে স্থানান্তর করার ইচ্ছা রয়েছে এবং সেই অনুযায়ী এয়ার ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:৪৩ | বিস্তারিত

হাদির অবস্থা আশঙ্কাজনক: যা জানালো মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের চেয়ে বেড়েছে এবং একইসঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন হাদির সর্বশেষ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:২৫ | বিস্তারিত
