ড. মুহাম্মদ ইউনূস ট্যাগের খবর
এই ট্যাগের খবর

যে কারণে দায়িত্ব ছাড়ার পরেও বিশেষ নিরাপত্তায় থাকবেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VIP) ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবেন।
২ মার্চ ২০২৬, ১৩:৩৮ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল: শিক্ষক-নিম্ন ধাপের কর্মচারীদের বেতন বৃদ্ধির বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশমালা জমা দেওয়া হয়েছে। গত বুধবার কমিশনের প্রধান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন। এবারের প্রস্তাবনায় বেতন কাঠামোয় বৈষম্য কমানো এবং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেতন বৈষম্য কমাতে বড় পরিবর্তনের প্রস্তাব বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ...
২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ | বিস্তারিত

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন সরকারের হাতে পৌঁছালেও এর বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দেন কমিশনপ্রধান জাকির আহমেদ খান। প্রতিবেদনে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও, এত বড় পরিসরে বেতন বাড়ানোর প্রস্তাব সরকারের ভেতরেই প্রশ্নের মুখে পড়েছে। প্রস্তাবিত বেতন কাঠামো: ...
২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬ | বিস্তারিত

হাদি মৃত্যু ঘিরে প্রচারযুদ্ধ: ভারত-পাকিস্তান মিডিয়ায় কে কি দাবি করছে?
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি–এর মৃত্যু এবং তার জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত এই সমাবেশ শুধু দেশীয় রাজনীতিতেই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। হাদির রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তা আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পেয়েছে, যা ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমের মধ্যে এক ধরনের প্রচারযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে হাদির পরিচয় বিশ্বের প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫ | বিস্তারিত

হাদির জানাজা সম্পন্ন, দাফনের জন্য নেওয়া হচ্ছে যেখানে!
নিজস্ব প্রতিবেদক: হাসান: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে। জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাঁর রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ জানাজা সম্পন্ন হয়। শোকাবহ এই জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। দেশের এই সংকটময় সময়ে ...
২০ ডিসেম্বর ২০২৫, ১৫:০২ | বিস্তারিত

হাদিকে থাইল্যান্ড নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার এ ব্যাপারে তাদের পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে ব্যাংককে স্থানান্তর করার ইচ্ছা রয়েছে এবং সেই অনুযায়ী এয়ার ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:৪৩ | বিস্তারিত

প্রধান উপদেষ্টার যে আচরণে ক্ষুব্ধ রাষ্ট্রপতি: ছাড়তে চান পদ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি গভীরভাবে অপমানবোধ করছেন। তিনি আরও স্পষ্ট করেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর তিনি পদ থেকে সরে দাঁড়াতে চান। রবিবার (১১ ডিসেম্বর) রয়টার্সকে দেওয়া হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, সংবিধান অনুসারে নির্বাচনের সময় পর্যন্ত দায়িত্ব পালন করা তার জন্য বাধ্যতামূলক। তিনি বলেন, “আমি যেতে আগ্রহী। পদ থেকে সরে যেতে চাই। তবে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব।” রাষ্ট্রপতি ...
১১ ডিসেম্বর ২০২৫, ২১:২৫ | বিস্তারিত
